Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

স্থলপথে বাংলাদেশের পাটপণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫

শেয়ার করুনঃ
স্থলপথে বাংলাদেশের পাটপণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের

বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে কাপড় ও পাটজাতসহ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত।

ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের মহাপরিচালক অজয় ভাদু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শুক্রবার (২৭ জুন) এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে।

তবে বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির ক্ষেত্রে নভোসেবা বন্দর ব্যবহার করা যাবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানে এই পণ্য রপ্তানিতে কোনো বিধিনিষেধ নেই।

তবে, এসব পণ্য পুনরায় রপ্তানি করা যাবে না, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আমদানি নিষিদ্ধ করা এসব বাংলাদেশি পণ্যের মধ্যে রয়েছে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড়।

এর আগে গত মে মাসে নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। ওই সময় এই পণ্য শুধু মহারাষ্ট্রের নভোসেবা এবং কলকাতা বন্দর দিয়ে আমদানির সুযোগ রেখেছিল দেশটি।

গেল ৫ আগস্ট ভারতঘেঁষা রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাংলাদেশের প্রতি ‘শত্রুভাবাপন্ন’ আচরণ শুরু করেছে দেশটি। 

আর সে আচরণের নিদর্শন হিসেবে বাণিজ্যসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশকে বেকায়দায় ফেলার চেষ্টায় লিপ্ত ভারতের ক্ষমতাসীনরা।

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • জ্বালানি সংকট যতটা, তার চেয়ে বেশি নীতিগত সংকট
    জ্বালানি সংকট যতটা, তার চেয়ে বেশি নীতিগত সংকট
  • বাংলাদেশের জন্য ট্রাম্প-শুল্ক ২০ শতাংশ
    বাংলাদেশের জন্য ট্রাম্প-শুল্ক ২০ শতাংশ
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৩১ বিলিয়ন মার্কিন ডলার
    বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৩১ বিলিয়ন মার্কিন ডলার
  • চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে ব্যবসায়িক ভাবনার প্রতিযোগিতা
    চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে ব্যবসায়িক ভাবনার প্রতিযোগিতা
  • স্থলপথে বাংলাদেশি কিছু পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা
    স্থলপথে বাংলাদেশি কিছু পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা
  • ১৭টি পাথর কোয়ারির ইজারা প্রক্রিয়া স্থগিত
    ১৭টি পাথর কোয়ারির ইজারা প্রক্রিয়া স্থগিত
  • তিন স্তরে ইন্টারনেটের খরচ কমছে
    তিন স্তরে ইন্টারনেটের খরচ কমছে
  • বাটা কোন দেশের, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কী
    বাটা কোন দেশের, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কী
  • অনুরোধ রাখায় ট্রাম্পকে ড. ইউনূসের ধন্যবাদ
    অনুরোধ রাখায় ট্রাম্পকে ড. ইউনূসের ধন্যবাদ
  • আমরা ইসরায়েলি মালিকানাধীন নই: বাটা
    আমরা ইসরায়েলি মালিকানাধীন নই: বাটা
Logo