Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

ভিনটেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সাথে ডেলি গ্রুপের আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

শেয়ার করুনঃ
ভিনটেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সাথে ডেলি গ্রুপের আনুষ্ঠানিক যাত্রা শুরু

মেশিনারীজ এবং টুলস শিল্পে দেশের অন্যতম খ্যাতনামা প্রতিষ্ঠান ভিনটেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সাথে চীনের শীর্ষস্থানীয় কোম্পানি ডেলি গ্রুপ কোম্পানি লিমিটেড টুলস আমদানির চুক্তিতে আবদ্ধ হয়েছে। একই সাথে প্রোডাক্ট লঞ্চিং এর অংশ হিসেবে "ডেলি ডিলার মিট ২০২৫" নামে একটি কর্পোরেট ইভেন্ট আয়োজন করা হয়।

রবিবার ঢাকায় শ্যামলিতে ভিনটেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রধান শাখায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা ও তার আশেপাশের জেলার বিশিষ্ট ব্যবসায়ীদের নিয়ে আলোচনা ও প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেলি গ্রুপের সাউথ এশিয়ান রিজিওনাল হেড কার্ল শেন এবং ভিনটেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চীফ এক্সিকিউটিভ অফিসার গোলাম আরহাম কিবরিয়া ও ডেলির সাউথ এশিয়ান রিপ্রেজেনটেটিভ নজরুল ইসলাম নাইম ও ভিনটেজ ইঞ্জিনিয়ারিং এর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি কার্ল শেন ভিনটেজ এবং ডেলির ব্যবসায়িক সম্পর্কের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং বাংলাদেশের বাজারে ডেলির প্রসার তুলে ধরেন।

এ সময় ভিনটেজের সিইও গোলাম আরহাম কিবরিয়া জানান, চায়না প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে যাচ্ছে এবং তার মধ্যে টুলস সেক্টরে ডেলি একটি অন্যতম প্রতিষ্ঠান। দামের সামঞ্জস্য থাকার কারণে বাংলাদেশের বাজারে চাইনিজ পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে।

পরিশেষে, ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও মতবিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ভিনটেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানসম্পন্ন পণ্য আমদানি করে বিক্রয় ও বিক্রয়োত্তর সেবা প্রদান করে থাকে এবং তা দেশের প্রতিটি জেলায় পৌঁছে দেয়। সম্প্রতি, প্রতিষ্ঠানটি চায়নার শীর্ষস্থানীয় কোম্পানি ডেলি গ্রুপ কোম্পানি লিমিটেডের সঙ্গে টুলস আমদানির চুক্তিতে আবদ্ধ হয়েছে।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা
    ৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা
  • বর্জ্য বিদ্যুতের আলোচনা ফের সরব হচ্ছে
    বর্জ্য বিদ্যুতের আলোচনা ফের সরব হচ্ছে
  • জুলাইয়ে এলপিজির দাম কমল কেজিতে ৩০ টাকা
    জুলাইয়ে এলপিজির দাম কমল কেজিতে ৩০ টাকা
  • ক্রিপ্টো থেকে বিলিয়ন ডলার কামালেন ট্রাম্প
    ক্রিপ্টো থেকে বিলিয়ন ডলার কামালেন ট্রাম্প
  • জ্বালানি সংকট যতটা, তার চেয়ে বেশি নীতিগত সংকট
    জ্বালানি সংকট যতটা, তার চেয়ে বেশি নীতিগত সংকট
  • দুধ-মাংসের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা সরকারের
    দুধ-মাংসের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা সরকারের
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৮ বিলিয়ন ডলার
    বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৮ বিলিয়ন ডলার
  • বাংলাদেশের জন্য ট্রাম্প-শুল্ক ২০ শতাংশ
    বাংলাদেশের জন্য ট্রাম্প-শুল্ক ২০ শতাংশ
  • পোশাক বিধির নির্দেশনা প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক
    পোশাক বিধির নির্দেশনা প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় অগ্রগতি
    যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় অগ্রগতি
Logo