Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ফি ২০০ টাকা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

শেয়ার করুনঃ
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ফি ২০০ টাকা

আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে স্থগিত হওয়া ৪৭তম বিসিএসের আবেদন শুরু হয়েছে।

রোববার সকাল ১০টা থেকে শুরু হওয়া আবেদন গ্রহণ চলবে সোমবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

রোববার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা শাখার পরিচালক (ক্যাডার) মো. নেয়ামত উল্যাহ বলেন, "সকাল থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। http://bpsc.teletalk.com.bd/ ওয়েবসাইট থেকে বিসিএসের আবেদন ফরম পূরণ করতে পারছেন প্রার্থীরা।"

গত ১০ ডিসেম্বর থেকে এ কার্যক্রম শুরুর কথা থাকলেও ‘ফি কমানোর আনুষ্ঠানিক ঘোষণা না আসায় আবেদন গ্রহণ কার্যক্রম স্থগিত করেছিল পিএসসি। পরে আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির পর সেই জটিলতা কেটে যায়।

গত ২৬ ডিসেম্বর ৪৭তম বিসিএসের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এবার প্রথমবারের মত আবেদনের বয়সসীমা থাকছে ৩২ বছর।

৪৭তম বিসিএস পরীক্ষা থেকে আবেদন ফি ও মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর কমানো হয়েছে।

এ বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে; ফলে মোট নম্বর ১১০০ থেকে পরিবর্তন হয়ে ১০০০ হয়েছে।

আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ধরা হয় ৫০ টাকা।

৪৭তম বিসিএসে ক্যাডার পদের সংখ্যা তিন হাজার ৪৮৭। নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এ বিসিএস থেকে মোট তিন হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছরের মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে। পরীক্ষা সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে ও সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।

সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৩২ বছর বয়সী প্রার্থীরা ৪৭তম বিসিএসে আবেদন করতে পারবেন।

প্রিলিমিনারি পরীক্ষায় প্রার্থীদের ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষা সময় হবে ২ ঘণ্টা।

প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর করে পাবেন প্রার্থীরা। আর ভুল উত্তরের জন্য ০ দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

এ বিসিএসের লিখিত পরীক্ষা আটটি বিভাগীয় শহরে নেওয়া হবে। মৌখিক পরীক্ষা হবে কমিশনের প্রধান কার্যালয়ে।

admin@gmail.com
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
    প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
  • সরকারি চাকরিতে নারী কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের
    সরকারি চাকরিতে নারী কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের
  • সরকারি চাকরিতে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
    সরকারি চাকরিতে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
  • নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৮ জন
    নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৮ জন
  • ১০ম গ্রেডে বেতনের অপেক্ষায় প্রাথমিকের প্রধান শিক্ষকেরা
    ১০ম গ্রেডে বেতনের অপেক্ষায় প্রাথমিকের প্রধান শিক্ষকেরা
  • প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগের বাধা কাটল
    প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগের বাধা কাটল
  • ৪৭তম বিসিএসে চাকরি পেলেন ১৫২১ জন
    ৪৭তম বিসিএসে চাকরি পেলেন ১৫২১ জন
  • প্রাথমিক শিক্ষকদের বদলি ও পদায়নে চার স্তরে কমিটি
    প্রাথমিক শিক্ষকদের বদলি ও পদায়নে চার স্তরে কমিটি
  • ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
    ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
  • বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেবে জাপান
    বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেবে জাপান
Logo