Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

আসিফ-হাসনাতদের ফেইসবুক আইডি হঠাৎ নিষ্ক্রিয়

প্রতিবেদক, প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

শেয়ার করুনঃ
আসিফ-হাসনাতদের ফেইসবুক আইডি হঠাৎ নিষ্ক্রিয়


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা ও জুলাই আন্দোলনে সক্রিয় অনেকেরই ফেইসবুক আইডি হঠাৎ নিষ্ক্রিয় দেখা গেছে।


বুধবার রাত ১১টার সময়ও তাদের কারো কারো ফেইসবুক আইডিতে ঢুকে নিষ্ক্রিয় দেখা গেছে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নামে পেইজ পাওয়া গেলেও আসিফ মাহমুদ নামে আইডি নিষ্ক্রিয় পাওয়া গেছে।


অন্য যাদের আইডি নিষ্ক্রিয় তারা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আবু সাদিক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও অনলাইন একটিভিস্ট সাইদ আব্দুল্লাহ।


এ বিষয়ে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে তাদের বক্তব্য পাওয়া যায়নি।


আইডি নিষ্ক্রিয় থাকার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম বলেছেন, তাদের মধ্যে দুজনের আইডি ‘হ্যাকড’ হয়েছে। তাই তারা নিষ্ক্রিয় করে রেখেছেন।


তিনি বলেন, “সাইদ আব্দুল্লাহ ও খান তালাত মাহমুদ রাফির ফেইসবুক আইডি হ্যাকড হয়েছে। বাকিরা আমরা সবাই সর্তকতা অবলম্বন করে নিজেরাই ডিএক্টিভ করে রেখেছি।


“প্রয়োজনীয় কিছু ব্যবস্থার নিতে হবে তারপর আবার আইডি সক্রিয় করব।”

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • কয়েকটি ক্যাম্পাসে ছাত্রদল-শিবিরের সংঘাত, উত্তপ্ত রাজনীতি
    কয়েকটি ক্যাম্পাসে ছাত্রদল-শিবিরের সংঘাত, উত্তপ্ত রাজনীতি
  • শাবিপ্রবির বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন নভেম্বরে
    শাবিপ্রবির বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন নভেম্বরে
  • জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আহাদ
    জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আহাদ
  • জবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত
    জবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত
  • ডেঙ্গু প্রতিরোধে ঢাবির দুই ছাত্রী হলে ফগার মেশিন দিল ডিএসসিসি
    ডেঙ্গু প্রতিরোধে ঢাবির দুই ছাত্রী হলে ফগার মেশিন দিল ডিএসসিসি
  • ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু
    ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু
  • তরুণদের দক্ষ করে তুলতে না পারলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হারাবে বাংলাদেশ: শিবির সভাপতি
    তরুণদের দক্ষ করে তুলতে না পারলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হারাবে বাংলাদেশ: শিবির সভাপতি
  • তারুণ্য ও স্টার্টআপের বার্তা নিয়ে ঢাবিতে ছাত্রদলের প্ল্যাকার্ড কর্মসূচি
    তারুণ্য ও স্টার্টআপের বার্তা নিয়ে ঢাবিতে ছাত্রদলের প্ল্যাকার্ড কর্মসূচি
  • ভারতে খ্রিষ্টানসহ অন্য সংখ্যালঘুদের ওপর হামলা–নির্যাতন বন্ধের দাবি
    ভারতে খ্রিষ্টানসহ অন্য সংখ্যালঘুদের ওপর হামলা–নির্যাতন বন্ধের দাবি
  • চবিতে ‘সমবেত কণ্ঠে জুলাইয়ের গান’
    চবিতে ‘সমবেত কণ্ঠে জুলাইয়ের গান’
Logo