ঢাবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ১৯ আগস্ট , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন পেয়েছেন সাবিনা ইয়াসমিন, আর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন ঢাবি শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে মনোনয়ন ফরম সংগ্রহের পর চিফ রিটার্নিং কর্মকর্তার দপ্তরের সামনে এক সংবাদ সম্মেলনে প্যানেলটি ঘোষণা করেন বিন ইয়ামিন মোল্লা। পরিষদের প্যানেলের নাম রাখা হয়েছে ‘ডাকসু ফর চেঞ্জ’, স্লোগান ‘ভোট ফর চেঞ্জ’।
ঘোষিত প্যানেলে আরও রয়েছেন—
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক : মো. শাকিল খান
সমাজসেবা সম্পাদক : আরিফুর রহমান মজুমদার
ক্রীড়া সম্পাদক : মুক্তার হোসেন
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক : আশিক হৃদয় আহমেদ
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক : রাকিব হোসেন গাজী
মানবাধিকার ও আইন সম্পাদক : ইশতিয়াক আহমেদ
গবেষণা ও প্রকাশনা সম্পাদক : সিয়াম ফেরদৌস ইমন
এছাড়া সদস্য পদে আছেন— রাহাত, রেজোয়ান, মো. মুহিউদ্দীন আহমেদ, কৌফিক আবির, আব্দুল্লাহ আল নোমান, রাকিবুল আলম রুদ্র, মোফাচ্ছেল হক ও মাহতাপ ইসলাম।