Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

ইবিতে গবেষণা সংসদের নবীন বরণ ও কর্মশালা

ইবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

শেয়ার করুনঃ
ইবিতে গবেষণা সংসদের নবীন বরণ ও কর্মশালা


ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) গবেষণা সংসদের নবীন বরণ ও গবেষণা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এম.এ. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০২ নম্বর  (গ্যালারি) রুমে অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

সভাপতি সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী। কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আইআইইআর পরিচালক অধ্যাপক মো. ইকবাল হোছাইন, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক কামরুল হাসান এবং সংগঠনের মডারেটর অধ্যাপক ড. মো. খালিদ হোসেন জুয়েল অতিথি হিসাবে ছিলেন।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গবেষণা সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের এর প্রতিষ্ঠাতা এস এম সাদেক এবং আইআইডি এর রিসার্চ অ্যাসোসিয়েট মুহাম্মদ তানবীরুল ইসলামসহ প্রায় দুই শতাধিক নবীন সদস্য।

সংগঠনটির সদস্য নাদিয়া নদী ও আসাদ সাদিক এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথমাংশে নবীন সদস্যদের বরণ এবং দ্বিতীয়াংশে গবেষণা কর্মশালা অনুষ্ঠিত হয়। 

দিনব্যাপী কর্মশালায় মুখ্য আলোচক বিভিন্ন রিসার্চের সংজ্ঞা, লেখনীর প্রভাব, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ গবেষণা সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা এস এম সাদেক বলেন, ২০১৬ সাল থেকেই আমরা দেশে 'গবেষণা আন্দোলন' শুরু করেছিলাম। সেই আন্দোলনের মূল লক্ষ্য ছিল সৃজনশীল, উদার, সহিঞ্চু তারুণ্যের নেটওয়ার্ক তৈরি করা যারা দেশের গুণগত মানোন্নয়নে নেতৃত্বের আসনে আসবে।

নবীন বরণ ও কর্মশালার বিষয়ে সংগঠনটির বর্তমান সভাপতি সানোয়ার হোসেন বলেন, গবেষণার আলোয় আলোকিত সমাজ বিনির্মাণে আমাদের যাত্রা অব্যাহত রয়েছে। নবীনদের উৎসাহিত করা, গবেষণার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের দক্ষতা বিকাশের জন্য আমরা নিয়মিত গবেষণা-কেন্দ্রিক কর্মশালা, সভা ও সেমিনারের আয়োজন করছি। আজকের এই আয়োজনও সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ।


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • কয়েকটি ক্যাম্পাসে ছাত্রদল-শিবিরের সংঘাত, উত্তপ্ত রাজনীতি
    কয়েকটি ক্যাম্পাসে ছাত্রদল-শিবিরের সংঘাত, উত্তপ্ত রাজনীতি
  • শাবিপ্রবির বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন নভেম্বরে
    শাবিপ্রবির বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন নভেম্বরে
  • জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আহাদ
    জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আহাদ
  • জবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত
    জবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত
  • ডেঙ্গু প্রতিরোধে ঢাবির দুই ছাত্রী হলে ফগার মেশিন দিল ডিএসসিসি
    ডেঙ্গু প্রতিরোধে ঢাবির দুই ছাত্রী হলে ফগার মেশিন দিল ডিএসসিসি
  • ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু
    ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু
  • তরুণদের দক্ষ করে তুলতে না পারলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হারাবে বাংলাদেশ: শিবির সভাপতি
    তরুণদের দক্ষ করে তুলতে না পারলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হারাবে বাংলাদেশ: শিবির সভাপতি
  • তারুণ্য ও স্টার্টআপের বার্তা নিয়ে ঢাবিতে ছাত্রদলের প্ল্যাকার্ড কর্মসূচি
    তারুণ্য ও স্টার্টআপের বার্তা নিয়ে ঢাবিতে ছাত্রদলের প্ল্যাকার্ড কর্মসূচি
  • ভারতে খ্রিষ্টানসহ অন্য সংখ্যালঘুদের ওপর হামলা–নির্যাতন বন্ধের দাবি
    ভারতে খ্রিষ্টানসহ অন্য সংখ্যালঘুদের ওপর হামলা–নির্যাতন বন্ধের দাবি
  • চবিতে ‘সমবেত কণ্ঠে জুলাইয়ের গান’
    চবিতে ‘সমবেত কণ্ঠে জুলাইয়ের গান’
Logo