Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

পলিটিকাল কাউন্সিল ও নির্বাহী কাউন্সিল গঠন করছে এনসিপি

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

শেয়ার করুনঃ
পলিটিকাল কাউন্সিল ও নির্বাহী কাউন্সিল গঠন করছে এনসিপি


নয় দিনের মাথায় আরেকটি সাধারণ সভায় মিলিত হলেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্যরা। 

সভায় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে একটি ‘পলিটিকাল কাউন্সিল’ এবং একটি ‘নির্বাহী কাউন্সিল’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে শনিবার বিকাল সাড়ে ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত বৈঠক চলে। বৈঠক শেষে দলটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সভার সিদ্ধান্ত জানান। 

এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম সভার সভাপতিত্ব করেন। সদস্য সচিব আখতার হোসন ছিলেন সঞ্চালনায়।

গত ১৯ এপ্রিল টানা ৯ ঘন্টা ব্যাপী সাধারণ সভা করেছিলেন এনসিপি নেতারা। ওই বৈঠকের কয়েক দিনের মাথায় আরেকটি সভা আয়োজন সম্পর্কে জানতে চাওয়া হয় বৈঠকে উপস্থিত কয়েকজনের কাছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বলেন, “সেদিন সবার কথা শোনা সম্ভব হয়নি, বৈঠকের সব এজেন্ডাও আলোচনা করে শেষ করা যায়নি। সেজন্যই আজকের বৈঠক।”

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে একটি ‘পলিটিক্যাল কাউন্সিল’ গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা সংগঠনের সকল নীতি-নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবে। ‘পলিটিক্যাল কাউন্সিল’ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সভায় একটি ‘নির্বাহী কাউন্সিল’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন মাস পর এই কমিটি অবস্থা বিচারে নবায়ন, পূণর্মূল্যায়ন বা নতুন সদস্য অন্তর্ভূক্ত করা হবে। একই সঙ্গে, দলের গঠনতন্ত্র প্রণয়নে পাঁচ বা ততোধিক সদস্যের সমন্বয়ে একটি গঠনতন্ত্র প্রণয়ন টিম গঠনের সিদ্ধান্ত সাধারণ সভায় গৃহীত হয়। উক্ত টিমকে আগামী এক সপ্তাহের মধ্যে দলের খসড়া গঠনতন্ত্র প্রণয়নের নির্দেশনা প্রদান করা হয়।”

সভায় আওয়ামী লীগের দলগতভাবে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করার নির্দেশনা দেওয়া হয়। আগামী ২ মে এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে একই দাবিতে ঢাকায় একটি বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দলটির সদস্যরা।



Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
    বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
  • শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
    শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
  • এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
    এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
  • র‍্যাব গিয়ে আসছে এসআরবি
    র‍্যাব গিয়ে আসছে এসআরবি
  • শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
    শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • কয়েকটি ক্যাম্পাসে ছাত্রদল-শিবিরের সংঘাত, উত্তপ্ত রাজনীতি
    কয়েকটি ক্যাম্পাসে ছাত্রদল-শিবিরের সংঘাত, উত্তপ্ত রাজনীতি
  • শাবিপ্রবির বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন নভেম্বরে
    শাবিপ্রবির বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন নভেম্বরে
  • গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
    গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
Logo