Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

কুবি সাংবাদিক সমিতির সভাপতি সাঈদ, সম্পাদক মুরাদ

কুবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

শেয়ার করুনঃ
কুবি সাংবাদিক সমিতির সভাপতি সাঈদ, সম্পাদক মুরাদ


কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) ১০ম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।


নতুন পরিষদে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাঈদ হাসান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুরাদুল মুস্তাকীম মুরাদ।


বুধবার (২৯ জানুয়ারি) নির্বাচন শেষে বিকেল সাড়ে ৩টায় প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।


নবনির্বাচিত কমিটিতে অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি নাঈমুর রহমান রিজভী (দেশ রূপান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল হাসান (দৈনিক ভোরের ডাক), অর্থ সম্পাদক আবু শামা (দৈনিক কালবেলা), দপ্তর সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ মাসাবিহ (দৈনিক সংবাদ), তথ্য ও পাঠাগার সম্পাদক হাসিবুল ইসলাম সবুজ (দৈনিক খোলা কাগজ)।


এছাড়াও কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান (দৈনিক সমকাল), জাহিদুল ইসলাম (দৈনিক রূপালী বাংলাদেশ)। 


এর আগে সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • কয়েকটি ক্যাম্পাসে ছাত্রদল-শিবিরের সংঘাত, উত্তপ্ত রাজনীতি
    কয়েকটি ক্যাম্পাসে ছাত্রদল-শিবিরের সংঘাত, উত্তপ্ত রাজনীতি
  • শাবিপ্রবির বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন নভেম্বরে
    শাবিপ্রবির বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন নভেম্বরে
  • জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আহাদ
    জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আহাদ
  • জবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত
    জবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত
  • ডেঙ্গু প্রতিরোধে ঢাবির দুই ছাত্রী হলে ফগার মেশিন দিল ডিএসসিসি
    ডেঙ্গু প্রতিরোধে ঢাবির দুই ছাত্রী হলে ফগার মেশিন দিল ডিএসসিসি
  • ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু
    ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু
  • তরুণদের দক্ষ করে তুলতে না পারলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হারাবে বাংলাদেশ: শিবির সভাপতি
    তরুণদের দক্ষ করে তুলতে না পারলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হারাবে বাংলাদেশ: শিবির সভাপতি
  • তারুণ্য ও স্টার্টআপের বার্তা নিয়ে ঢাবিতে ছাত্রদলের প্ল্যাকার্ড কর্মসূচি
    তারুণ্য ও স্টার্টআপের বার্তা নিয়ে ঢাবিতে ছাত্রদলের প্ল্যাকার্ড কর্মসূচি
  • ভারতে খ্রিষ্টানসহ অন্য সংখ্যালঘুদের ওপর হামলা–নির্যাতন বন্ধের দাবি
    ভারতে খ্রিষ্টানসহ অন্য সংখ্যালঘুদের ওপর হামলা–নির্যাতন বন্ধের দাবি
  • চবিতে ‘সমবেত কণ্ঠে জুলাইয়ের গান’
    চবিতে ‘সমবেত কণ্ঠে জুলাইয়ের গান’
Logo