Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

কুবিতে ছাত্রদলের ইফতার আয়োজন

কুবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫

শেয়ার করুনঃ
কুবিতে ছাত্রদলের ইফতার আয়োজন


কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (১৫ মার্চ) শহীদ মিনারে সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়।

শাখা ছাত্রদলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভর সঞ্চালনায় ও আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি নুরুল আমিন চৌধুরী নোমান।

অনুষ্ঠানে নুরুল আমিন চৌধুরী নোমান বলেন, "আজকের এই আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উপস্থিত সকল নেতাকর্মী ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ।

“দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের কারণে ছাত্রদল স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি। মতপ্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছিল, সাংগঠনিক কার্যক্রম ব্যাহত করা হয়েছিল, এমনকি সাধারণ ছাত্রদের অধিকার নিয়েও কথা বলা সম্ভব হয়নি। তবে বর্তমান সময়ে আমরা আবার সংগঠিত হতে পারছি, স্বাধীনভাবে নিজেদের কার্যক্রম চালাতে পারছি।”

আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং যেকোনো সংকটে তাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। দীর্ঘ সতেরো বছর আমরা দমন-পীড়নের শিকার হয়েছি, আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হয়নি, মতপ্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছিল। তবে এখন সময় বদলেছে, আমরা আবার সংগঠিত হতে পারছি, নিজেদের কার্যক্রম পরিচালনা করতে পারছি।

ইফতার মাহফিলে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা অংশ নেন। 


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • কয়েকটি ক্যাম্পাসে ছাত্রদল-শিবিরের সংঘাত, উত্তপ্ত রাজনীতি
    কয়েকটি ক্যাম্পাসে ছাত্রদল-শিবিরের সংঘাত, উত্তপ্ত রাজনীতি
  • শাবিপ্রবির বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন নভেম্বরে
    শাবিপ্রবির বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন নভেম্বরে
  • জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আহাদ
    জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আহাদ
  • জবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত
    জবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত
  • ডেঙ্গু প্রতিরোধে ঢাবির দুই ছাত্রী হলে ফগার মেশিন দিল ডিএসসিসি
    ডেঙ্গু প্রতিরোধে ঢাবির দুই ছাত্রী হলে ফগার মেশিন দিল ডিএসসিসি
  • ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু
    ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু
  • তরুণদের দক্ষ করে তুলতে না পারলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হারাবে বাংলাদেশ: শিবির সভাপতি
    তরুণদের দক্ষ করে তুলতে না পারলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হারাবে বাংলাদেশ: শিবির সভাপতি
  • তারুণ্য ও স্টার্টআপের বার্তা নিয়ে ঢাবিতে ছাত্রদলের প্ল্যাকার্ড কর্মসূচি
    তারুণ্য ও স্টার্টআপের বার্তা নিয়ে ঢাবিতে ছাত্রদলের প্ল্যাকার্ড কর্মসূচি
  • ভারতে খ্রিষ্টানসহ অন্য সংখ্যালঘুদের ওপর হামলা–নির্যাতন বন্ধের দাবি
    ভারতে খ্রিষ্টানসহ অন্য সংখ্যালঘুদের ওপর হামলা–নির্যাতন বন্ধের দাবি
  • চবিতে ‘সমবেত কণ্ঠে জুলাইয়ের গান’
    চবিতে ‘সমবেত কণ্ঠে জুলাইয়ের গান’
Logo