Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

আ.লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা গণজমায়েত

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫

শেয়ার করুনঃ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা গণজমায়েত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক নেতা হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার বাদ জুমা যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে অনুষ্ঠেয় এ জমায়েতে দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এ উপলক্ষ্যে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে ট্রাক দিয়ে মঞ্চও তৈরি করা হয়েছে।

হাসনাত বলেছেন, “বাদ জুমা জনসমুদ্র হবে। এর মধ্য দিয়ে তারা বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।”

যতক্ষণ না পর্যন্ত ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করা হয় এবং বিচারিক প্রক্রিয়ায় সুস্পষ্ট রোডম্যাপ জাতির সামনে উপস্থাপন করা হবে;  ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন এই ছাত্রনেতা।


আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত ১০টার পর থেকেই হাসনাতের নেতৃত্বে যমুনার সামনে অবস্থান নিয়ে আছেন একদল বিক্ষোভকারী। এতে সংহতি প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী, এবি পার্টি, ছাত্রশিবির, হেফাজতে ইসলাম, বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম গভীর রাতে দেয়া এক বক্তব্যে বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকারের শুরুতেই ছিল। আজ ৯ মাস পেরিয়ে গেছে, তবুও সেই পদক্ষেপ না নেয়ায় আমাদের আবার রাজপথে নামতে হলো।”

জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেন, “অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ছাত্র-জনতার এই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের দাবি বাস্তবায়ন করতে হবে।”

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • কয়েকটি ক্যাম্পাসে ছাত্রদল-শিবিরের সংঘাত, উত্তপ্ত রাজনীতি
    কয়েকটি ক্যাম্পাসে ছাত্রদল-শিবিরের সংঘাত, উত্তপ্ত রাজনীতি
  • শাবিপ্রবির বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন নভেম্বরে
    শাবিপ্রবির বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন নভেম্বরে
  • জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আহাদ
    জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আহাদ
  • জবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত
    জবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত
  • ডেঙ্গু প্রতিরোধে ঢাবির দুই ছাত্রী হলে ফগার মেশিন দিল ডিএসসিসি
    ডেঙ্গু প্রতিরোধে ঢাবির দুই ছাত্রী হলে ফগার মেশিন দিল ডিএসসিসি
  • ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু
    ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু
  • তরুণদের দক্ষ করে তুলতে না পারলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হারাবে বাংলাদেশ: শিবির সভাপতি
    তরুণদের দক্ষ করে তুলতে না পারলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হারাবে বাংলাদেশ: শিবির সভাপতি
  • তারুণ্য ও স্টার্টআপের বার্তা নিয়ে ঢাবিতে ছাত্রদলের প্ল্যাকার্ড কর্মসূচি
    তারুণ্য ও স্টার্টআপের বার্তা নিয়ে ঢাবিতে ছাত্রদলের প্ল্যাকার্ড কর্মসূচি
  • ভারতে খ্রিষ্টানসহ অন্য সংখ্যালঘুদের ওপর হামলা–নির্যাতন বন্ধের দাবি
    ভারতে খ্রিষ্টানসহ অন্য সংখ্যালঘুদের ওপর হামলা–নির্যাতন বন্ধের দাবি
  • চবিতে ‘সমবেত কণ্ঠে জুলাইয়ের গান’
    চবিতে ‘সমবেত কণ্ঠে জুলাইয়ের গান’
Logo