ঢাবি প্রতিনিধি প্রকাশিত: রবিবার , ৩ আগস্ট , ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত ভোলা জেলার শিক্ষার্থীদের সংগঠন ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ইসলামিক স্টাডিজ বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ফরহাদ হোসেন আফনান সভাপতি এবং একই বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী আসাদুজ্জামান রিমন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
শনিবার (২ আগস্ট) সংগঠনের উপদেষ্টাদের সর্বসম্মতিক্রমে এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—
সিনিয়র সহসভাপতি : আবদুল্লাহ আল মামুন
সহসভাপতি : আলী আজগর
সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক : জিহাদ হাসান
যুগ্ম সাধারণ সম্পাদক : আহাদ
সাংগঠনিক সম্পাদক : মেহেদী হাসান নাঈম
নতুন কমিটি গঠনের পূর্বে আহ্বায়ক কমিটি প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টার সিদ্ধান্ত অনুযায়ী বিলুপ্ত ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি ফরহাদ হোসেন আফনান বলেন, “ভোলা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমরা কাজ করব। দেশ ও জাতি গঠনে এই সংগঠন ইতিবাচক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।”
সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিমন বলেন, “ছাত্রদের বিভিন্ন সমস্যা সমাধানে ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
সংগঠনটির নেতারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন কমিটি আগামীতেও ভোলার শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।