Logo
ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
Logo

ইবিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্ক্রিনিং ক্যাম্পেইন

মানিক হোসেন, ইবি: ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

শেয়ার করুনঃ
ইবিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্ক্রিনিং ক্যাম্পেইন


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) থ্যালাসেমিয়া সচেতনতা ও থ্যালাসেমিয়া স্ক্রিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে বায়োটেড ও আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি ইবি শাখার যৌথ আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।

এসময় প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর ব্লাড স্ক্রিনিং করানো হয়।

ক্যাম্পেইনে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. একেএম নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এতে মুখ্য আলোচক হিসেবে ছিলেন বায়োটেডের নির্বাহী পরিচালক ড. সওগাতুল ইসলাম। ক্যাম্পেইনে স্বাগত বক্তব্য রাখেন বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মিন্নাতুল করিম।

ক্যাম্পেইনে মুখ্য আলোচকের বক্তব্যে ড. সওগাতুল ইসলাম থ্যালাসেমিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এসময় তিনি থ্যালাসেমিয়া কি? এর প্রতিকার ও চিকিৎসা এবং কিভাবে থ্যালাসেমিয়া প্রতিরোধ করা যায় সে সম্পর্কে আলোকপাত করেন।

তিনি বলেন, থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ। এর ফলে শরীরে পর্যাপ্ত রক্ত তৈরি হয় না। রোগীকে বেঁচে থাকতে অন্যের রক্তের উপর নির্ভর করতে হয়। দেশে থ্যালাসেমিয়া রোগীর গড় আয়ু প্রায় ৩০ বছর, এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু জন্মের ৫ বছরের মধ্যেই মারা যায়। এটি সম্পূর্ণ নিরাময়ের উপায় নেই। তবে এ রোগ প্রতিরোধ করা যায়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আজকের তোমাদের এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। থ্যালাসেমিয়া নিয়ে ইউনিভার্সিটিতে কাজ করার পাশাপাশি গ্রাম লেভেলে কাজ করা উচিত। কারণ গ্রামের মানুষদের মাঝে এইসব সমস্যা নিয়ে বেশি অসচেতনতা রয়েছে। তাই তাদের মাঝে সচেতনতা তৈরি করতে হবে। তাহলে আমরা থ্যালাসেমিয়া থেকে রক্ষা পাবো। আমরা নিজেরা থ্যালাসেমিয়া থেকে সচেতন হবো এবং অন্যকেও সচেতন করবো।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • সুইমিংপুলে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
    সুইমিংপুলে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
  • চবিতে ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী নিহত
    চবিতে ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী নিহত
  • চবিতে চক্রাকার বাস চালুর দাবিতে  প্রধান ফটক বন্ধ করে চাকসুর অবস্থান
    চবিতে চক্রাকার বাস চালুর দাবিতে প্রধান ফটক বন্ধ করে চাকসুর অবস্থান
  • মিড সেমিস্টারে অনুপস্থিতিতে জরিমানা, বেরোবি শিক্ষার্থীদের ক্ষোভ
    মিড সেমিস্টারে অনুপস্থিতিতে জরিমানা, বেরোবি শিক্ষার্থীদের ক্ষোভ
  • বিইউপির পশ্চিম ক্যাম্পাসে তিন নতুন ভবন উদ্বোধন
    বিইউপির পশ্চিম ক্যাম্পাসে তিন নতুন ভবন উদ্বোধন
  • মাভাবিপ্রবিতে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
    মাভাবিপ্রবিতে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • ‘সাইলেন্ট রিডিং আওয়ার’ : এক ঘণ্টার নীরবতা, বইয়ের পাতায় ফেরার গল্প
    ‘সাইলেন্ট রিডিং আওয়ার’ : এক ঘণ্টার নীরবতা, বইয়ের পাতায় ফেরার গল্প
  • ক্যাম্পাসে দলীয় রাজনীতি বাদ দেয়া ঠিক নয়: শিবির সভাপতি
    ক্যাম্পাসে দলীয় রাজনীতি বাদ দেয়া ঠিক নয়: শিবির সভাপতি
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ ডিসেম্বর
    খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ ডিসেম্বর
  • চবিতে প্রথম বারের মতো শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে বাস
    চবিতে প্রথম বারের মতো শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে বাস
Logo