Logo
ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
Logo

চবিতে চক্রাকার বাস চালুর দাবিতে প্রধান ফটক বন্ধ করে চাকসুর অবস্থান

চবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

শেয়ার করুনঃ
চবিতে চক্রাকার বাস চালুর দাবিতে  প্রধান ফটক বন্ধ করে চাকসুর অবস্থান


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট সড়কে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বৃদ্ধি এবং পরবর্তীতে হঠাৎ গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে জিরো পয়েন্টের প্রধান ফটক বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে প্রধান ফটকের সামনে অবস্থান নেন চাকসুর নেতারা।চাকসু ও প্রশাসন সূত্রে জানা যায়, পূর্বঘোষণা ছাড়াই গ্যাস সংকটের অভিযোগ তুলে ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্টগামী সিএনজি চালকরা ভাড়া ৩ টাকা বাড়িয়ে দেন। পরে কোনো ধরনের আলোচনা ছাড়াই সন্ধ্যা থেকে সিএনজি চালকরা একযোগে গাড়ি চলাচল বন্ধ করে দেন। তখন বিশ্ববিদ্যালয়ের বাসে করে শিক্ষার্থীরা আসতে চাইলে বাসে না নেওয়ার অভিযোগ উঠে। এর প্রতিবাদে সিএনজি সিন্ডিকেট বন্ধ এবং চক্রাকার বাস সার্ভিস চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন চাকসু নেতারা। এ ঘটনায় তাৎক্ষণিক ২ টি চক্রাকার বাস চালু করলে চাবি নিয়ে নেওয়া বন্ধ রয়েছে বলে দাবি প্রশাসনের।

 

চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা বলেন, “সিএনজি সিন্ডিকেটের কাছে বিশ্ববিদ্যালয়ের ২৮ হাজার শিক্ষার্থী জিম্মি। প্রায়ই শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। এখন আমাদের দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চক্রাকার বাস সার্ভিস চালু করতে হবে। যতক্ষণ পর্যন্ত এর সমাধান না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকব। আমরা স্থায়ী সমাধান চাই।"

 

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, “আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। ১ নম্বর গেট থেকে ১০ টাকা ভাড়া চাওয়া হয়েছে, যেখানে নির্ধারিত ভাড়া ৭ টাকা। কোনো নোটিশ ছাড়াই তারা ভাড়া বাড়িয়েছে। তারা গ্যাস পাচ্ছে না এমন বিষয় আমরা জেনেছি। আপাতত দুটি বাস দেওয়ার কথা বলা হয়েছে, যা রাত ১০টা পর্যন্ত চলবে। তবে আমি যতটুকু শুনেছি, যারা আন্দোলন করছেন তারা বাসের চাবি নিয়ে গেছেন। এ কারণে বাস চলাচল বন্ধ রয়েছে।”

Jasim
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • চবিতে ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী নিহত
    চবিতে ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী নিহত
  • মিড সেমিস্টারে অনুপস্থিতিতে জরিমানা, বেরোবি শিক্ষার্থীদের ক্ষোভ
    মিড সেমিস্টারে অনুপস্থিতিতে জরিমানা, বেরোবি শিক্ষার্থীদের ক্ষোভ
  • বিইউপির পশ্চিম ক্যাম্পাসে তিন নতুন ভবন উদ্বোধন
    বিইউপির পশ্চিম ক্যাম্পাসে তিন নতুন ভবন উদ্বোধন
  • মাভাবিপ্রবিতে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
    মাভাবিপ্রবিতে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • ‘সাইলেন্ট রিডিং আওয়ার’ : এক ঘণ্টার নীরবতা, বইয়ের পাতায় ফেরার গল্প
    ‘সাইলেন্ট রিডিং আওয়ার’ : এক ঘণ্টার নীরবতা, বইয়ের পাতায় ফেরার গল্প
  • ক্যাম্পাসে দলীয় রাজনীতি বাদ দেয়া ঠিক নয়: শিবির সভাপতি
    ক্যাম্পাসে দলীয় রাজনীতি বাদ দেয়া ঠিক নয়: শিবির সভাপতি
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ ডিসেম্বর
    খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ ডিসেম্বর
  • চবিতে প্রথম বারের মতো শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে বাস
    চবিতে প্রথম বারের মতো শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে বাস
  • চবির সম্ভাব্য ভর্তি পরীক্ষা শুরু ২৯ জানুয়ারি, আবেদন ১৫ নভেম্বর
    চবির সম্ভাব্য ভর্তি পরীক্ষা শুরু ২৯ জানুয়ারি, আবেদন ১৫ নভেম্বর
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন সমাপ্ত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন সমাপ্ত
Logo