Logo
ঢাকা শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
Logo

চবিতে প্রথম বারের মতো শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে বাস

চবি প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

শেয়ার করুনঃ
চবিতে প্রথম বারের মতো শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে বাস


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিবহন সংকট নিরসন এবং শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা সহজতর করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংস্থা জসিম উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০টি নতুন বাস উপহার দেওয়ার জন্য দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

 

সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার খন্দকার মোয়াজ্জেম হোসেন। ১০টি বাসের মধ্যে দুটি শিক্ষকদের, চারটি ছাত্রদের এবং চারটি ছাত্রীদের যাতায়াতের জন্য দেওয়া হবে।

 

চুক্তিতে জসিম উদ্দিন ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্যবসায়ী আলহাজ্ব মো. জসিম উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন চবি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া।

 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার  মো. হাছান মিয়া বলেন, “ছয়টি নতুন বাস দেওয়ার কথা থাকলেও আজকের বৈঠকে ফাউন্ডেশনের চেয়ারম্যান আরও চারটি বাস দেওয়ার ঘোষণা দিয়েছেন। ফলে মোট ১০টি নতুন বাস পাওয়া যাবে। বাসগুলো আসার পর কোন রুটে চলাচল করবে, তা নির্ধারণ করা হবে। এর মধ্যে ছাত্রদের জন্য চারটি এবং ছাত্রীদের জন্য চারটি আলাদা বাস থাকবে।

 

জসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো. জসিম উদ্দিন বলেন, "চবি শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন দুর্ভোগ লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ১০টি বাস যুক্ত হওয়ার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।"

Jasim
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • মিড সেমিস্টারে অনুপস্থিতিতে জরিমানা, বেরোবি শিক্ষার্থীদের ক্ষোভ
    মিড সেমিস্টারে অনুপস্থিতিতে জরিমানা, বেরোবি শিক্ষার্থীদের ক্ষোভ
  • বিইউপির পশ্চিম ক্যাম্পাসে তিন নতুন ভবন উদ্বোধন
    বিইউপির পশ্চিম ক্যাম্পাসে তিন নতুন ভবন উদ্বোধন
  • মাভাবিপ্রবিতে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
    মাভাবিপ্রবিতে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • ‘সাইলেন্ট রিডিং আওয়ার’ : এক ঘণ্টার নীরবতা, বইয়ের পাতায় ফেরার গল্প
    ‘সাইলেন্ট রিডিং আওয়ার’ : এক ঘণ্টার নীরবতা, বইয়ের পাতায় ফেরার গল্প
  • ক্যাম্পাসে দলীয় রাজনীতি বাদ দেয়া ঠিক নয়: শিবির সভাপতি
    ক্যাম্পাসে দলীয় রাজনীতি বাদ দেয়া ঠিক নয়: শিবির সভাপতি
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ ডিসেম্বর
    খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ ডিসেম্বর
  • চবির সম্ভাব্য ভর্তি পরীক্ষা শুরু ২৯ জানুয়ারি, আবেদন ১৫ নভেম্বর
    চবির সম্ভাব্য ভর্তি পরীক্ষা শুরু ২৯ জানুয়ারি, আবেদন ১৫ নভেম্বর
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন সমাপ্ত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন সমাপ্ত
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে ফিরছে রোভার স্কাউটিং কোর্স
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে ফিরছে রোভার স্কাউটিং কোর্স
  • জানুয়ারিতে ঢাবির সমাবর্তন, অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
    জানুয়ারিতে ঢাবির সমাবর্তন, অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
Logo