Logo
ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
Logo

চবিতে ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী নিহত

চবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

শেয়ার করুনঃ
চবিতে ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী নিহত

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভাগের ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের গেটে এ ঘটনা ঘটে। নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোসাম্মৎ রাশেদা চৌধুরী। নিহত আরিফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

হল সংসদ সূত্রে জানা যায়, রাতে শহীদ আব্দুর রব হলের গেইটে বিভাগের ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হন আরিফুল। এ সময় তিনি কিছুক্ষণ বৈদ্যুতিক তারের সংস্পর্শে ঝুলে ছিলেন। পরে পুরো হলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করা হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য  চমেকে রেফার করেন।

শহীদ আব্দুর রব হলের জিএস মোহাম্মদ মনির হোসেন বলেন, “বিভাগের ব্যানার লাগাতে গিয়ে এ ঘটনা ঘটে। সে হলের মেইন গেটের এসএস পাইপ দিয়ে ওপরে উঠতে চেয়েছিল। তখন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিছুক্ষণ ঝুলে ছিল। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে উদ্ধার করা হয়।”

চবি মেডিকেল সেন্টারের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, “একজন শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়েছিল।”

প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোসাম্মৎ রাশেদা চৌধুরী বলেন, “তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হতে পারে।”

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • চবিতে চক্রাকার বাস চালুর দাবিতে  প্রধান ফটক বন্ধ করে চাকসুর অবস্থান
    চবিতে চক্রাকার বাস চালুর দাবিতে প্রধান ফটক বন্ধ করে চাকসুর অবস্থান
  • মিড সেমিস্টারে অনুপস্থিতিতে জরিমানা, বেরোবি শিক্ষার্থীদের ক্ষোভ
    মিড সেমিস্টারে অনুপস্থিতিতে জরিমানা, বেরোবি শিক্ষার্থীদের ক্ষোভ
  • বিইউপির পশ্চিম ক্যাম্পাসে তিন নতুন ভবন উদ্বোধন
    বিইউপির পশ্চিম ক্যাম্পাসে তিন নতুন ভবন উদ্বোধন
  • মাভাবিপ্রবিতে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
    মাভাবিপ্রবিতে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • ‘সাইলেন্ট রিডিং আওয়ার’ : এক ঘণ্টার নীরবতা, বইয়ের পাতায় ফেরার গল্প
    ‘সাইলেন্ট রিডিং আওয়ার’ : এক ঘণ্টার নীরবতা, বইয়ের পাতায় ফেরার গল্প
  • ক্যাম্পাসে দলীয় রাজনীতি বাদ দেয়া ঠিক নয়: শিবির সভাপতি
    ক্যাম্পাসে দলীয় রাজনীতি বাদ দেয়া ঠিক নয়: শিবির সভাপতি
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ ডিসেম্বর
    খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ ডিসেম্বর
  • চবিতে প্রথম বারের মতো শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে বাস
    চবিতে প্রথম বারের মতো শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে বাস
  • চবির সম্ভাব্য ভর্তি পরীক্ষা শুরু ২৯ জানুয়ারি, আবেদন ১৫ নভেম্বর
    চবির সম্ভাব্য ভর্তি পরীক্ষা শুরু ২৯ জানুয়ারি, আবেদন ১৫ নভেম্বর
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন সমাপ্ত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন সমাপ্ত
Logo