চবি প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “ক্যাম্পাসে দলীয় রাজনীতি বাদ দেওয়া ঠিক নয়। বিশ্ববিদ্যালয়ের একটি কোড অব কনডাক্ট থাকা উচিত এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নীতিমালার অধীনেই রাজনীতি পরিচালিত হওয়া উচিত।"
২৯ আগস্ট (শনিবার) সমাজবিজ্ঞান অনুষদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ৬১ তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে "Freshers' Reception & Career Guideline Program 2026" করা আয়োজনে নবীন শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, "মাথাব্যথা হলে মাথা কেটে ফেলা নয়, বরং তা নিরাময় করতে হবে। এ লক্ষ্যে আমরা কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিতভাবে কিছু দাবি জানিয়েছি। প্রত্যেক রাজনৈতিক সংগঠন শিক্ষার্থীদের সামনে তাদের নিজস্ব আদর্শ উপস্থাপন করতে পারবে। শিক্ষার্থীরা তা গ্রহণ করতে পারে, আবার নাও করতে পারে। তবে কাউকে জোর করে কোনো রাজনৈতিক দলের স্বার্থে কাজ করানো যাবে না।”
লেজুড়বৃত্তিক রাজনীতি থাকলে দলীয় পারফাস সার্ভ করার প্রশ্নে তিনি বলেন, "এটা স্বাভাবিক বিষয় তবে তা হতে হবে শিক্ষার্থীদের স্বার্থে।
অনুষ্ঠানে অ্যাডভোকেট শিশির মনির বলেন,“আমাদের দেশের এক ইঞ্চি মাটি ক্ষতিগ্রস্ত হলে আমাদের আঘাত লাগে। এ দেশকে কীভাবে সাজাতে হবে, তা আমাদের জানতে হবে। তোমাদের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশকে স্বাধীনভাবে ও সুন্দরভাবে সাজানো সম্ভব নয়। বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। এর অন্যতম কারণ, আমরা প্রয়োজনীয় দক্ষ ও জ্ঞানসম্পন্ন জনশক্তি তৈরি করতে পারিনি। তাই জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
আজকের দিনে কেউ জিন্দাবাদ-মুর্দাবাদ স্লোগান দেওয়ার চেয়ে দেশকে জ্ঞান ও বিজ্ঞানের দিক দিয়ে এগিয়ে নেওয়াকে বেশি গুরুত্ব দিতে হবে।"
তিনি আরও বলেন, "প্রচলিত ছাত্ররাজনীতি আমাদের শিশু-কিশোরদের মনে এক ধরনের বন্ধ্যাত্বের পরিবেশ সৃষ্টি করে। তোমরা নিজেকে কাউকে ব্যবহার করার সুযোগ দেবে না। শিবিরসহ কোনো সংগঠনকেই তোমাদের ব্যবহার করার সুযোগ দেওয়া উচিত নয়। স্বাধীন মন নিয়ে সবাইকে বেড়ে উঠতে হবে, যাতে কেউ তাকে নিজের স্বার্থে ব্যবহার করতে না পারে।"