Logo
ঢাকা শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
Logo

মিড সেমিস্টারে অনুপস্থিতিতে জরিমানা, বেরোবি শিক্ষার্থীদের ক্ষোভ

সাদিয়া আক্তার সুচি প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

শেয়ার করুনঃ
মিড সেমিস্টারে অনুপস্থিতিতে জরিমানা, বেরোবি শিক্ষার্থীদের ক্ষোভ


রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মিড সেমিস্টার পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে জরিমানা দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অসুস্থতাসহ বিভিন্ন কারণে পরীক্ষায় উপস্থিত হতে না পারলেও নির্ধারিত অর্থ পরিশোধ করতে হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।


বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, মিড সেমিস্টার পরীক্ষায় অনুপস্থিত কোনো স্নাতক শিক্ষার্থী বিশেষ পরীক্ষায় অংশ নিতে হলে এক হাজার ২০০ টাকা এবং স্নাতকোত্তর শিক্ষার্থীকে এক হাজার ৫০০ টাকা জরিমানা দিতে হবে। গত ১ জুলাই ২০২৬ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।


শিক্ষার্থীদের অভিযোগ, অসুস্থতা বা পারিবারিক ও ব্যক্তিগত জরুরি পরিস্থিতির কারণে অনেক সময় পরীক্ষায় উপস্থিত থাকা সম্ভব হয় না। এমন অনিবার্য পরিস্থিতিতেও জরিমানা আরোপ করা শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করবে।


বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, “পরীক্ষায় অনুপস্থিতির কারণ সবসময় অবহেলা বা ইচ্ছাকৃত নয়। হঠাৎ অসুস্থতা কিংবা জরুরি পরিস্থিতিতে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না-ও পারেন। এসব বিষয় বিবেচনায় না নিয়ে সবার জন্য একই হারে জরিমানা নির্ধারণ করা যৌক্তিক নয়।”


আরেক শিক্ষার্থী বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। তবে জরিমানা আরোপের আগে অনুপস্থিতির কারণ যাচাইয়ের সুযোগ থাকা উচিত। বিশেষ করে অসুস্থতার মতো অনিবার্য কারণের ক্ষেত্রে জরিমানা প্রত্যাহারের ব্যবস্থা করা প্রয়োজন।”


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, "জরিমানা আদায় কোনো মূখ্য বিষয় নয় বরং মিড সেমিস্টার পরীক্ষায় অকারণে অনুপস্থিতির প্রবণতা বেড়েই চলেছে।  অকারণে মিড সেমিস্টার পরীক্ষায় অনুপস্থিতির প্রবণতা কমাতেই মূলত আমাদের এই পদক্ষেপ। "


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বিইউপির পশ্চিম ক্যাম্পাসে তিন নতুন ভবন উদ্বোধন
    বিইউপির পশ্চিম ক্যাম্পাসে তিন নতুন ভবন উদ্বোধন
  • মাভাবিপ্রবিতে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
    মাভাবিপ্রবিতে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • ‘সাইলেন্ট রিডিং আওয়ার’ : এক ঘণ্টার নীরবতা, বইয়ের পাতায় ফেরার গল্প
    ‘সাইলেন্ট রিডিং আওয়ার’ : এক ঘণ্টার নীরবতা, বইয়ের পাতায় ফেরার গল্প
  • ক্যাম্পাসে দলীয় রাজনীতি বাদ দেয়া ঠিক নয়: শিবির সভাপতি
    ক্যাম্পাসে দলীয় রাজনীতি বাদ দেয়া ঠিক নয়: শিবির সভাপতি
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ ডিসেম্বর
    খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ ডিসেম্বর
  • চবিতে প্রথম বারের মতো শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে বাস
    চবিতে প্রথম বারের মতো শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে বাস
  • চবির সম্ভাব্য ভর্তি পরীক্ষা শুরু ২৯ জানুয়ারি, আবেদন ১৫ নভেম্বর
    চবির সম্ভাব্য ভর্তি পরীক্ষা শুরু ২৯ জানুয়ারি, আবেদন ১৫ নভেম্বর
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন সমাপ্ত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন সমাপ্ত
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে ফিরছে রোভার স্কাউটিং কোর্স
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে ফিরছে রোভার স্কাউটিং কোর্স
  • জানুয়ারিতে ঢাবির সমাবর্তন, অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
    জানুয়ারিতে ঢাবির সমাবর্তন, অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
Logo