Logo
ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
Logo

অভিযোগ পেলেই ব্যবস্থা নিচ্ছে জবি ছাত্রদল

ফরহাদ হোসেন, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫

শেয়ার করুনঃ
অভিযোগ পেলেই ব্যবস্থা নিচ্ছে জবি ছাত্রদল




জুলাই বিপ্লবে সম্মুখ সারিতে আন্দোলন করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতারা। ছাত্র সমাজ থেকে তৃণমূলের জনতাকে স্বৈরচারী হাসিনার আগ্রাসন থেকে মুক্তি ছিনিয়ে এনেছেন তারা। তবে জুলাই বিপ্লবের পরে ছাত্রদলের মধ্যে নানা অভিযোগ, নৈতিকতা ও নেতৃত্বের আনুগত্য না মানার অভিযোগ উঠেছে একের পর এক। 


জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অবস্থান সেদিক থেকে এগিয়ে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা, দলের মধ্যে গ্রুপিংয়ের আধিপত্য, বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগ, দোকান দখলের অভিযোগ, ছাত্রলীগ পুর্নবাসন, বহিরাগত নিয়ে ক্যাম্পাসে শোডাউন, দলীয় সিদ্ধান্ত না মানাসহ নানা অনৈতিক কাজে জড়িয়ে পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কয়েকজন নেতা। 


তাদের এসব দাপটের কাছে পাত্তা পাচ্ছে না কেউ, বিপ্লব পরবর্তী এসব কর্মকান্ডে সাধারণ শিক্ষার্থীদের মনেও ছাত্রদলের প্রতি নেতিবাচক প্রভাব পড়ছে। ফলে ছাত্রদলে নতুন কর্মী বৃদ্ধিতে বেগ পেতে হচ্ছে নেতাদের।


তবে সম্প্রতি দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থানে যাচ্ছে সংগঠনটি।


উত্থাপিত অভিযোগ প্রমাণিত হলে বহিষ্কার ও নিদিষ্ট সময় বহিষ্কারের ব্যবস্থা রাখা হয়েছে। 


গত ২৪ ডিসেম্বর ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান হিমেল ২০০৮-০৯ শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী এবং সদস্য সচিব শামসুল আরেফিন ২০০৯-১০ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনের মাধ্যমে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হলো। 


এর পরপরই পদ বঞ্চিত নেতারা কমিটিকে পকেট কমিটি ঘোষণা করে আন্দোলন শুরু করে। ক্যাম্পাস অবরোধ, মেইন গেটে তালা ঝুলিয়ে লাঠি শোটা নিয়ে অবস্থান, পদ পাওয়া কাউকে ক্যাম্পাসে পেলে মারধরের হুমকি ও ধাওয়াসহ মাসব্যাপী নানা রকম কর্মসূচি পালন করে। তারপর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর স্মারকলিপি প্রদান করেন পদ বঞ্চিতদের একটি অংশ।


এরপর গত ১৩ ফেব্রয়ারি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৪৫৬ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। 


এরপর দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত ১৫ ফেব্রুয়ারি জবি শাখা ছাত্র যুগ্ম আহ্বায়ক সুমন সরদার ও মোস্তাফিজুর রহমান রুমির বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না এ মর্মে ৪৮ ঘন্টার মধ্যে দলটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। 


কিন্তু নিদির্ষ্ট সময় অতিবাহিত হলেও তারা কারণ দর্শায়নি বলে জানা যায়, যা স্পষ্টত সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী। 


গত ২২ মার্চ রাজধানীর সদরঘাট, ভিক্টোরিয়া পার্ক এলাকায় আজমেরী বাস থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে বাস টার্মিনালে আজমেরী গ্লোরী পরিবহণ নিয়ন্ত্রণ ও চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে কোন্দলসহ মারামারির ঘটনা ঘটেছে। এতে আজমেরি গ্লোরী কোম্পানির পরিচালক রবিউল ইসলাম পরাগকে পুলিশের উপস্থিতিতে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজমেরী গ্লোরী কোম্পানির পরিচালক রবিউল ইসলাম পরাগ অভিযোগ করেন বাস মালিকরা সেখানের পুলিশ ফাঁড়িতে গেলে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক দাবি করা গোলাম জিলানী টিপু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার তার দলবল নিয়ে আমাদের ওপর হামলা করে মারধর করে। 


সন্ধ্যা পর্যন্ত আমাকে ফাঁড়িতে আটকে রাখে। অথচ তারা বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি। আমাদের মালিকানাধীন কোম্পানি তারা সমিতি খুলে দখল নিতে চায়। এছাড়াও গত ২৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় চাঁদাবাজি ও দোকান দখলের অভিযোগ উঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ক রাশেদ বিন হাকিম (৮ম ব্যাচ) ও ওমর ফারুকের (১২ব্যাচ) বিরুদ্ধে। তারা উভয়ই ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি কাজি জিয়াউদ্দিন বাছেদের অনুসারী।


বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ২০২৪ সালের নভেম্বরে 'খাওন দাওন' নামে একটি খাবারের দোকান শুরু করেন। ব্যবসা ভালো চললেও পরীক্ষার কারণে চলতি বছরের ফেব্রুয়ারিতে তারা সাময়িকভাবে দোকানটি বন্ধ রাখেন। দোকান বন্ধ থাকায় রাশেদ ও ফারুক দোকানের জায়গা দখলের চেষ্টা চালান এবং পূর্বের মালপত্র সরিয়ে দেন। 


এছাড়াও প্রতিদিন ৫০০ টাকা করে তাদের কাছে চাঁদা দাবি করেন। ধারণা করা হচ্ছে, এসব বৃহস্পতিবার ২৩ মার্চ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন জনকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছিলো কেন্দ্রীয় ছাত্রদল। 


এরপর ২৮ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলেল যুগ্ম-আহবায়ক সুমন সরদার, রাশেদ বিন হাকিম ও ওমর ফারুকের সাংগঠনিক পদ থেকে আগামী ১ মাসের জন্য অব্যাহতি দেয়া হয়।



Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • সুইমিংপুলে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
    সুইমিংপুলে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
  • চবিতে ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী নিহত
    চবিতে ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী নিহত
  • চবিতে চক্রাকার বাস চালুর দাবিতে  প্রধান ফটক বন্ধ করে চাকসুর অবস্থান
    চবিতে চক্রাকার বাস চালুর দাবিতে প্রধান ফটক বন্ধ করে চাকসুর অবস্থান
  • মিড সেমিস্টারে অনুপস্থিতিতে জরিমানা, বেরোবি শিক্ষার্থীদের ক্ষোভ
    মিড সেমিস্টারে অনুপস্থিতিতে জরিমানা, বেরোবি শিক্ষার্থীদের ক্ষোভ
  • বিইউপির পশ্চিম ক্যাম্পাসে তিন নতুন ভবন উদ্বোধন
    বিইউপির পশ্চিম ক্যাম্পাসে তিন নতুন ভবন উদ্বোধন
  • মাভাবিপ্রবিতে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
    মাভাবিপ্রবিতে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • ‘সাইলেন্ট রিডিং আওয়ার’ : এক ঘণ্টার নীরবতা, বইয়ের পাতায় ফেরার গল্প
    ‘সাইলেন্ট রিডিং আওয়ার’ : এক ঘণ্টার নীরবতা, বইয়ের পাতায় ফেরার গল্প
  • ক্যাম্পাসে দলীয় রাজনীতি বাদ দেয়া ঠিক নয়: শিবির সভাপতি
    ক্যাম্পাসে দলীয় রাজনীতি বাদ দেয়া ঠিক নয়: শিবির সভাপতি
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ ডিসেম্বর
    খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ ডিসেম্বর
  • চবিতে প্রথম বারের মতো শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে বাস
    চবিতে প্রথম বারের মতো শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে বাস
Logo