Logo
ঢাকা শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
Logo

চবিতে সিট নিয়ে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ

চবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

শেয়ার করুনঃ
চবিতে সিট নিয়ে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রদলের বিরুদ্ধে অবৈধভাবে আবাসিক হলের সিট দখলের অপচেষ্টার অভিযোগ তুলেছে ছাত্রশিবির। অন্যদিকে শিবিরের বিরুদ্ধেও হল দখলের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সংবাদ সম্মেলন করে। একই দিন রাতে বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রদল।


সংবাদ সম্মোলনে শাখা শিবিরের সভাপতি ইব্রাহীম হোসেন রনি বলেন, "রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বজন প্রীতি মুক্ত করণের লক্ষ্যে সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় শুধুমাত্র মেধার ভিত্তিতে হলের সিট বন্টন নিশ্চিত করতে হবে। সম্প্রতি ছাত্রদল কর্তৃক অবৈধভাবে সিট দখলের অপচেষ্টা এবং বিভিন্ন হলে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের সুপারিশের ভিত্তিতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীদের আসন বরাদ্দ দেওয়ার তথ্য উঠে আসছে। যেসব হলে প্রভোস্টের মাধ্যমে ছাত্রদল নেতৃবৃন্দ তাদের সুবিধা আদায় করতে পারছে না তাদেরকে বিভিন্নভাবে হুমকি ও চাপ প্রয়োগ করে আদায়ের প্রচেষ্টা সোহরাওয়ার্দী হলের সদ্য পদত্যাগকৃত প্রভোস্টের ঘটনায় শিক্ষার্থীদের কাছে স্পষ্ট হয়েছে৷"


অন্যদিকে রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে “বট বাহিনীর গদিতে আগুন জ্বালাও একসাথে”, “জামায়াত-শিবিরের আস্তানা এ ক্যাম্পাসে হবে না”, “লড়াই লড়াই লড়াই চাই”, “নামের শেষে ইসলামি, করে শুধু ভণ্ডামি”, “জাশির আস্তানা জ্বালিয়ে দাও, গুঁড়িয়ে দাও”, “ছাত্রদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।


মিছিলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন,  ৫ আগস্টের পর জমিদারি করতে চেয়েছিল। ওরা সুকৌশলে এই ক্যাম্পাসের প্রতিটি হল দখল করেছে। ছাত্রলীগের সন্ত্রাসীদের রাতারাতি শিবিরের সাথী-কর্মী বানিয়ে প্রত্যেকটা হল ভরপুর করেছে। মদদ দিয়েছে রগকাটা সংগঠনের মাদার পার্টি জামায়াতের প্রভোস্টরা।”



Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবে পূর্ণাঙ্গ কমিটি
    কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবে পূর্ণাঙ্গ কমিটি
  • কয়েকটি ক্যাম্পাসে ছাত্রদল-শিবিরের সংঘাত, উত্তপ্ত রাজনীতি
    কয়েকটি ক্যাম্পাসে ছাত্রদল-শিবিরের সংঘাত, উত্তপ্ত রাজনীতি
  • শাবিপ্রবির বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন নভেম্বরে
    শাবিপ্রবির বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন নভেম্বরে
  • জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আহাদ
    জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আহাদ
  • জবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত
    জবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত
  • ডেঙ্গু প্রতিরোধে ঢাবির দুই ছাত্রী হলে ফগার মেশিন দিল ডিএসসিসি
    ডেঙ্গু প্রতিরোধে ঢাবির দুই ছাত্রী হলে ফগার মেশিন দিল ডিএসসিসি
  • ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু
    ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু
  • তরুণদের দক্ষ করে তুলতে না পারলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হারাবে বাংলাদেশ: শিবির সভাপতি
    তরুণদের দক্ষ করে তুলতে না পারলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হারাবে বাংলাদেশ: শিবির সভাপতি
  • তারুণ্য ও স্টার্টআপের বার্তা নিয়ে ঢাবিতে ছাত্রদলের প্ল্যাকার্ড কর্মসূচি
    তারুণ্য ও স্টার্টআপের বার্তা নিয়ে ঢাবিতে ছাত্রদলের প্ল্যাকার্ড কর্মসূচি
  • ভারতে খ্রিষ্টানসহ অন্য সংখ্যালঘুদের ওপর হামলা–নির্যাতন বন্ধের দাবি
    ভারতে খ্রিষ্টানসহ অন্য সংখ্যালঘুদের ওপর হামলা–নির্যাতন বন্ধের দাবি
Logo