Logo
ঢাকা শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
Logo

কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবে পূর্ণাঙ্গ কমিটি

কুড়িগ্রাম কলেজ প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

শেয়ার করুনঃ
কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবে পূর্ণাঙ্গ কমিটি


কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের (কুসরক) ২০২৬-২৭ কার্যবর্ষের ১৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন মন্ডলের অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।


নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সভাপতি: মো. নুর আলম নাহিদ, সাধারণ সম্পাদক: এম এন জাকারিয়া খান মুরাদ, সাংগঠনিক সম্পাদক: মো. নাজিমুল ইসলাম।


কোষাধ্যক্ষ: মো. আরমান হোসাইন

দপ্তর সম্পাদক: মো. আব্দুর রহমান

প্রচার ও প্রকাশনা সম্পাদক: মারজানা সুমি

কার্যনির্বাহী সদস্য

১. রাকিব সরকার

২. আব্দুল্লাহ আল আমিন

৩. মোছাঃ শারমিন আক্তার সোমা

৪. মো. মুহিবুল্লাহ রহমান হাসান

৫. মনজিলা মিতু

৬. আতিকুর রহমান

৭. জুলফিকার জোহা

৮. নূর আমিন মিয়া

৯. এহসানুল হক

১০. সুবর্ণা আক্তার সাথী

১১. মিষ্টি আক্তার

১২. হৃষিকেশ কুমার রায়


কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু। তিনি নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং নবনির্বাচিত নেতৃবৃন্দকে বিভিন্ন দিকনির্দেশনা দেন।


এ সময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি হাসান পলাশ, দৈনিক সমকালের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সুজন মহন্ত, দীপ্ত টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ইউনুস আলী, কুড়িগ্রাম সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান চিন্ময় রায়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম, গ্রিন টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি রাতিন ইসলামসহ জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা প্রেস ক্লাবের সদস্য, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।


বক্তারা নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের সমস্যা, সম্ভাবনা এবং ক্যাম্পাসের ইতিবাচক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরতে হবে।


নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আগামী এক বছর সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাংবাদিকতার মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং কলেজের ইতিবাচক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • চবিতে সিট নিয়ে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ
    চবিতে সিট নিয়ে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ
  • কয়েকটি ক্যাম্পাসে ছাত্রদল-শিবিরের সংঘাত, উত্তপ্ত রাজনীতি
    কয়েকটি ক্যাম্পাসে ছাত্রদল-শিবিরের সংঘাত, উত্তপ্ত রাজনীতি
  • শাবিপ্রবির বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন নভেম্বরে
    শাবিপ্রবির বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন নভেম্বরে
  • জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আহাদ
    জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আহাদ
  • জবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত
    জবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত
  • ডেঙ্গু প্রতিরোধে ঢাবির দুই ছাত্রী হলে ফগার মেশিন দিল ডিএসসিসি
    ডেঙ্গু প্রতিরোধে ঢাবির দুই ছাত্রী হলে ফগার মেশিন দিল ডিএসসিসি
  • ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু
    ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু
  • তরুণদের দক্ষ করে তুলতে না পারলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হারাবে বাংলাদেশ: শিবির সভাপতি
    তরুণদের দক্ষ করে তুলতে না পারলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হারাবে বাংলাদেশ: শিবির সভাপতি
  • তারুণ্য ও স্টার্টআপের বার্তা নিয়ে ঢাবিতে ছাত্রদলের প্ল্যাকার্ড কর্মসূচি
    তারুণ্য ও স্টার্টআপের বার্তা নিয়ে ঢাবিতে ছাত্রদলের প্ল্যাকার্ড কর্মসূচি
  • ভারতে খ্রিষ্টানসহ অন্য সংখ্যালঘুদের ওপর হামলা–নির্যাতন বন্ধের দাবি
    ভারতে খ্রিষ্টানসহ অন্য সংখ্যালঘুদের ওপর হামলা–নির্যাতন বন্ধের দাবি
Logo