Logo
ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
Logo

চবি ছাত্রীদের ৫ দিনব্যাপী আত্মরক্ষা প্রশিক্ষণ

চবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

শেয়ার করুনঃ
চবি ছাত্রীদের ৫ দিনব্যাপী আত্মরক্ষা প্রশিক্ষণ


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে পাঁচ দিনব্যাপী আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শুরু হওয়া এই কর্মসূচিতে ৬০০ জন ছাত্রী অংশ নিচ্ছেন বলে চাকসুর দাবি।

চাকসু সূত্রে জানা যায়, বিনামূল্যে পাঁচ দিনব্যাপী আয়োজনে প্রত্যেক নারী শিক্ষার্থী দুইটি করে সেশন পাবে। প্রশিক্ষণের জন্য থাকবে একজন প্রশিক্ষক। এর মাধ্যমে নারী শিক্ষার্থীরা মার্শাল আর্টসের মৌলিক কলাকৌশল, বিভিন্ন পরিস্থিতিতে আত্মরক্ষার কৌশল ও সুস্থতার জন্যে কিছু মৌলিক ব্যায়াম শিখতে পারবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের দেওয়া হবে সনদ।

চাকসুর সহ-ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা বলেন, “সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এখানে নারী শিক্ষার্থীরা আত্মরক্ষার বেসিক বিষয়গুলো জানতে পারবে। প্রশিক্ষক হিসেবে একজন থাকবেন এবং প্রত্যেক অংশগ্রহণকারী দুটি সেশনে অংশ নেওয়ার সুযোগ পাবে।”

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবে পূর্ণাঙ্গ কমিটি
    কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবে পূর্ণাঙ্গ কমিটি
  • চবিতে সিট নিয়ে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ
    চবিতে সিট নিয়ে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ
  • কয়েকটি ক্যাম্পাসে ছাত্রদল-শিবিরের সংঘাত, উত্তপ্ত রাজনীতি
    কয়েকটি ক্যাম্পাসে ছাত্রদল-শিবিরের সংঘাত, উত্তপ্ত রাজনীতি
  • শাবিপ্রবির বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন নভেম্বরে
    শাবিপ্রবির বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন নভেম্বরে
  • জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আহাদ
    জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আহাদ
  • জবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত
    জবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত
  • ডেঙ্গু প্রতিরোধে ঢাবির দুই ছাত্রী হলে ফগার মেশিন দিল ডিএসসিসি
    ডেঙ্গু প্রতিরোধে ঢাবির দুই ছাত্রী হলে ফগার মেশিন দিল ডিএসসিসি
  • ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু
    ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু
  • তরুণদের দক্ষ করে তুলতে না পারলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হারাবে বাংলাদেশ: শিবির সভাপতি
    তরুণদের দক্ষ করে তুলতে না পারলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হারাবে বাংলাদেশ: শিবির সভাপতি
  • তারুণ্য ও স্টার্টআপের বার্তা নিয়ে ঢাবিতে ছাত্রদলের প্ল্যাকার্ড কর্মসূচি
    তারুণ্য ও স্টার্টআপের বার্তা নিয়ে ঢাবিতে ছাত্রদলের প্ল্যাকার্ড কর্মসূচি
Logo