Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

মাইন খুঁজে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল ইঁদুর

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

শেয়ার করুনঃ
মাইন খুঁজে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল ইঁদুর

ইঁদুর সাধারণত ক্ষতিকর প্রাণী হিসেবেই পরিচিত। তবে ব্যতিক্রম এক ইঁদুর ‘রনিন’। এই ইঁদুর ঘ্রাণশক্তি কাজে লাগিয়ে মানুষের প্রাণ বাঁচাচ্ছে।

গন্ধ শুঁকে মাটির নিচে লুকিয়ে রাখা মাইন খুঁজে করছে এই ইঁদুর। এই কাজ করে ইতিমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায় নামও লিখিয়েছে ‘রনিন’।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দেওয়া তথ্য অনুযায়ী, ইঁদুর হিসেবে সবচেয়ে বেশি স্থলমাইন খুঁজে বের করে বিশ্ব রেকর্ড করেছে রনিন। 

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার সিয়েম রিপ এলাকার কাছের একটি অঞ্চলে ২০২১ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১০৯টি স্থলমাইন এবং অবিস্ফোরিত গোলা খুঁজে বের করেছে ইঁদুরটি।

পাঁচ বছর বয়সী রনিনের জন্ম তানজানিয়ায়। সাধারণ পোষা ইঁদুরের চেয়ে এটির আকার বেশ বড়, লম্বায় দুই ফুটের বেশি। আর ওজন ২ দশমিক ৬ পাউন্ড। বেলজিয়ামভিত্তিক প্রতিষ্ঠান এপিওপিও এসব তথ্য জানিয়েছে।

এপিওপিও বিভিন্ন প্রাণীকে প্রশিক্ষণ দিয়ে থাকে। এখন পর্যন্ত ১০০টির বেশি ইঁদুরকে বিস্ফোরণ খুঁজে বের করার প্রশিক্ষণ দিয়েছে প্রতিষ্ঠানটি। রনিন সেগুলোর একটি।

এপিওপিওর দেওয়া তথ্য অনুযায়ী, তাদের প্রশিক্ষণ দেওয়া ইঁদুরগুলো মাত্র ৩০ মিনিটে একটি টেনিস কোর্টের আয়তনের সমান এলাকায় স্থলমাইন খুঁজে বের করতে পারে।

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • সাগর তলে রোমান জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার
    সাগর তলে রোমান জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার
  • ৪০ বছর পর চুরির দুর্লভ বই ফেরত পাঠালেন অনুতপ্ত পাঠক
    ৪০ বছর পর চুরির দুর্লভ বই ফেরত পাঠালেন অনুতপ্ত পাঠক
  • হাঁস পালন করে ভাগ্য বদল দিনাজপুরের হামিদ মিয়ার
    হাঁস পালন করে ভাগ্য বদল দিনাজপুরের হামিদ মিয়ার
  • ১৯ বছর পর কলকাতায় তসলিমা নাসরিন
    ১৯ বছর পর কলকাতায় তসলিমা নাসরিন
  • মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
    মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
  • নেতাদের ভার নিতে পারল না মঞ্চ, হুড়মুড়িয়ে পড়লেন অর্থমন্ত্রী
    নেতাদের ভার নিতে পারল না মঞ্চ, হুড়মুড়িয়ে পড়লেন অর্থমন্ত্রী
  • মুঘল সম্রাজ্যের গোয়েন্দা নথিতে নতুন ইতিহাসের সরূপ উন্মোচন
    মুঘল সম্রাজ্যের গোয়েন্দা নথিতে নতুন ইতিহাসের সরূপ উন্মোচন
  • ইরানি ট্রল আর্মির অন্দরে
    ইরানি ট্রল আর্মির অন্দরে
  • শাবি শিক্ষার্থী আশরাফুলের দুই কিডনিই বিকল, চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা
    শাবি শিক্ষার্থী আশরাফুলের দুই কিডনিই বিকল, চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা
  • বসবাসের অযোগ্য শহর যুদ্ধবিধ্বস্ত দামেস্ক-ত্রিপোলি, তার পরই ঢাকা
    বসবাসের অযোগ্য শহর যুদ্ধবিধ্বস্ত দামেস্ক-ত্রিপোলি, তার পরই ঢাকা
Logo