Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

১৯ বছর পর কলকাতায় তসলিমা নাসরিন

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শেয়ার করুনঃ
১৯ বছর পর কলকাতায় তসলিমা নাসরিন


প্রায় দুই দশক পর কলকাতা ফিরেছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়ছে, শুক্রবার সকালে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমানবন্দর নামেন তসলিমা নাসরিন। 


বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তসলিমা বলেন, “খুবই ভালো লাগছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।”


কলকাতায় আসার আগে ফেইসবুকে এক পোস্টে নিজের ছবি দিয়ে তসলিমা লেখেন, “আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম।” শনিবার কলকাতার রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠানে যোগ দেন তসলিমা। দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ সিকদার এবং অনুষ্ঠানের অন্যতম আয়োজক মোহিত রায় শুক্রবার বিমানবন্দরে তসলিমাকে স্বাগত জানান।


ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, ২০০৭ সালের সহিংসতার জেরে কলকাতা ছাড়ার পর শনিবারের অনুষ্ঠানই হবে এ শহরে তসলিমার জনসম্মুখে প্রথম উপস্থিতি।


এমন এক সময়ে তার এই প্রত্যাবর্তন ঘটল, যখন গোটা দক্ষিণ এশিয়া জুড়ে বাকস্বাধীনতা এবং নির্বাসিত লেখকদের অবস্থান নিয়ে আবার নতুন করে আলোচনা হচ্ছে।


তসলিমাকে কলকাতায় আমন্ত্রণ করেছে ‘সেক্যুলার মিশন’ এবং ‘হিউম্যান রাইটস অ্যান্ড বাংলাদেশ ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশন’ (এইচআরবিএফএফ) নামে দুটি সংগঠন। আয়োজকরা বলছেন, মৌলবাদের বিরুদ্ধে তসলিমার দীর্ঘদিনের ‘আপসহীন’ অবস্থান এবং বাকস্বাধীনতার পক্ষে লড়াইয়ের স্বীকৃতিতে তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে।


১৯৬২ সালে ময়মনসিংহে জন্ম নেওয়া তসলিমা আশির দশকে উদীয়মান কবি হিসেবে বাংলাদেশের সাহিত্যজগতে ‘আলোড়ন’ তুলেছিলেন। কিন্তু লিঙ্গসমতার পক্ষে এবং ধর্মবাদের বিরুদ্ধে লেখালেখির কারণে তাকে রোষানলে পড়তে হয়। হত্যার হুমকি পেতে থাকায় ১৯৯৪ সালে বাংলাদেশ ছেড়ে বিভিন্ন দেশে বসবাস করতে বাধ্য হন তসলিমা। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে এক দশকের বেশি সময় বসবাস করার পর ২০০৪ সালে তিনি ভারতের পশ্চিমবঙ্গে চলে আসেন। কিন্তু ২০০৭ সালে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের আমলে তসলিমার লেখালেখি নিয়ে সহিংস প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় তিনি কলকাতা ছাড়তে বাধ্য হন। এরপর তার কয়েকবার কলকাতায় আসার কথা থাকলেও নিরাপত্তা শঙ্কায় অনুষ্ঠান বাতিল হওয়ায় তা আর হয়নি।



Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • সাগর তলে রোমান জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার
    সাগর তলে রোমান জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার
  • ৪০ বছর পর চুরির দুর্লভ বই ফেরত পাঠালেন অনুতপ্ত পাঠক
    ৪০ বছর পর চুরির দুর্লভ বই ফেরত পাঠালেন অনুতপ্ত পাঠক
  • হাঁস পালন করে ভাগ্য বদল দিনাজপুরের হামিদ মিয়ার
    হাঁস পালন করে ভাগ্য বদল দিনাজপুরের হামিদ মিয়ার
  • মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
    মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
  • নেতাদের ভার নিতে পারল না মঞ্চ, হুড়মুড়িয়ে পড়লেন অর্থমন্ত্রী
    নেতাদের ভার নিতে পারল না মঞ্চ, হুড়মুড়িয়ে পড়লেন অর্থমন্ত্রী
  • মুঘল সম্রাজ্যের গোয়েন্দা নথিতে নতুন ইতিহাসের সরূপ উন্মোচন
    মুঘল সম্রাজ্যের গোয়েন্দা নথিতে নতুন ইতিহাসের সরূপ উন্মোচন
  • ইরানি ট্রল আর্মির অন্দরে
    ইরানি ট্রল আর্মির অন্দরে
  • শাবি শিক্ষার্থী আশরাফুলের দুই কিডনিই বিকল, চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা
    শাবি শিক্ষার্থী আশরাফুলের দুই কিডনিই বিকল, চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা
  • বসবাসের অযোগ্য শহর যুদ্ধবিধ্বস্ত দামেস্ক-ত্রিপোলি, তার পরই ঢাকা
    বসবাসের অযোগ্য শহর যুদ্ধবিধ্বস্ত দামেস্ক-ত্রিপোলি, তার পরই ঢাকা
  • ক্রিপ্টো থেকে বিলিয়ন ডলার কামালেন ট্রাম্প
    ক্রিপ্টো থেকে বিলিয়ন ডলার কামালেন ট্রাম্প
Logo