Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

সাগর তলে রোমান জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬

শেয়ার করুনঃ
সাগর তলে রোমান জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার


ইতালির সিসিলি দ্বীপের উপকূলে দুই হাজার বছরেরও বেশি পুরোনো একটি রোমান জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছেন ডুবুরিরা। জাহাজটিতে অক্ষত অবস্থায় থাকা শত শত মাটির পাত্র বা অ্যাম্ফোরা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এসব পাত্রে প্রাচীনকালে মদ, জলপাই তেল শস্য পরিবহন করা হতো।

ইতালির সংস্কৃতিমন্ত্রী আলেসান্দ্রো জিউলি এই আবিষ্কারকে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হিসেবে উল্লেখ করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটির ধ্বংসাবশেষ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪৬ মিটার গভীরে পাওয়া যায়। এর দৈর্ঘ্য প্রায় ২১ মিটার এবং প্রস্থ মিটার। ইতালির সংস্কৃতি মন্ত্রণালয়ের ধারণা, জাহাজটি খ্রিষ্টপূর্ব দ্বিতীয় অথবা প্রথম শতাব্দীর।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মাজারা দেল ভাল্লোর কাছে সমুদ্রতল জরিপের সময় জেলেসহ ফ্রি-ডাইভার জিয়াকোমো দে মোলা প্রথম ওই জাহাজের সন্ধান পান। স্ক্যানারে বড় একটি পাথরের মতো কিছু দেখতে পেয়ে তিনি ডুব দিয়ে কাছ থেকে পরীক্ষা করেন। কিন্তু কাছে গিয়ে দেখেন, সেটি পাথর নয়শত শত অ্যাম্ফোরায় ভর্তি একটি প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দে মোলা লিখেছেন, প্রায় হাজার বছর পর প্রথম কয়েকজন মানুষের একজন হিসেবে ওই স্থানটি দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। তাঁর প্রকাশ করা ভিডিওতে জাহাজের চারপাশে ঈল, স্ন্যাপারসহ নানা সামুদ্রিক প্রাণীর বিচরণ দেখা যায়।

ঘটনাটি জানার পর ইতালীয় পুলিশের সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা ইউনিটের বিশেষজ্ঞ ডুবুরিরা সেখানে যান। কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসাবশেষটি সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে জাহাজটির প্রকৃতি, নির্মাণকাল এবং বহন করা পণ্যের বিষয়ে বিস্তারিত গবেষণা চালাবেন বিশেষজ্ঞরা।

ভূমধ্যসাগরের তলদেশে এই ধরনের আরও বহু প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে বলে ধারণা করা হয়। ২০২৩ সালেও রোমের উত্তর-পশ্চিমে খ্রিষ্টপূর্ব প্রথম বা দ্বিতীয় শতাব্দীর একটি জাহাজের সন্ধান মিলেছিল।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ৪০ বছর পর চুরির দুর্লভ বই ফেরত পাঠালেন অনুতপ্ত পাঠক
    ৪০ বছর পর চুরির দুর্লভ বই ফেরত পাঠালেন অনুতপ্ত পাঠক
  • হাঁস পালন করে ভাগ্য বদল দিনাজপুরের হামিদ মিয়ার
    হাঁস পালন করে ভাগ্য বদল দিনাজপুরের হামিদ মিয়ার
  • ১৯ বছর পর কলকাতায় তসলিমা নাসরিন
    ১৯ বছর পর কলকাতায় তসলিমা নাসরিন
  • মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
    মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
  • নেতাদের ভার নিতে পারল না মঞ্চ, হুড়মুড়িয়ে পড়লেন অর্থমন্ত্রী
    নেতাদের ভার নিতে পারল না মঞ্চ, হুড়মুড়িয়ে পড়লেন অর্থমন্ত্রী
  • মুঘল সম্রাজ্যের গোয়েন্দা নথিতে নতুন ইতিহাসের সরূপ উন্মোচন
    মুঘল সম্রাজ্যের গোয়েন্দা নথিতে নতুন ইতিহাসের সরূপ উন্মোচন
  • ইরানি ট্রল আর্মির অন্দরে
    ইরানি ট্রল আর্মির অন্দরে
  • শাবি শিক্ষার্থী আশরাফুলের দুই কিডনিই বিকল, চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা
    শাবি শিক্ষার্থী আশরাফুলের দুই কিডনিই বিকল, চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা
  • বসবাসের অযোগ্য শহর যুদ্ধবিধ্বস্ত দামেস্ক-ত্রিপোলি, তার পরই ঢাকা
    বসবাসের অযোগ্য শহর যুদ্ধবিধ্বস্ত দামেস্ক-ত্রিপোলি, তার পরই ঢাকা
  • ক্রিপ্টো থেকে বিলিয়ন ডলার কামালেন ট্রাম্প
    ক্রিপ্টো থেকে বিলিয়ন ডলার কামালেন ট্রাম্প
Logo