Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

নেতাদের ভার নিতে পারল না মঞ্চ, হুড়মুড়িয়ে পড়লেন অর্থমন্ত্রী

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

শেয়ার করুনঃ
নেতাদের ভার নিতে পারল না মঞ্চ, হুড়মুড়িয়ে পড়লেন অর্থমন্ত্রী

নেতাদের ভারে আবারও ভেঙে পড়ল অনুষ্ঠানের মঞ্চ; এবার হুড়মুড়িয়ে পড়লেন বিএনপি সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারিতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় তার অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে।

মঞ্চে অতিরিক্ত লোক ওঠায় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হননি বলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদের উদ্যোগে বন্যার্তদের ত্রাণ বিতরণের ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অর্থমন্ত্রী অনুষ্ঠানস্থলে আসার আগেই স্থানীয় নেতাকর্মীরা মঞ্চে ভিড় করেন। তাদের মঞ্চ থেকে নেমে যাওয়ার জন্য মাইকে বেশ কয়েকবার ঘোষণা দেওয়া হলেও তারা নামেননি।

পরে অর্থমন্ত্রী পৌঁছালে তার সঙ্গে আরও কিছু দলীয় নেতাকর্মী মঞ্চে উঠে পড়েন। এর কয়েক মিনিট পর মঞ্চটি ভেঙে পড়ে। অর্থমন্ত্রী ও চট্টগ্রামের মেয়র শাহাদাত হোসেনসহ জ্যেষ্ঠ নেতারা তখন মঞ্চেই ছিলেন।

এরপর ভাঙা মঞ্চে দাঁড়িয়েই কয়েকজনের হাতে ত্রাণ তুলে দেন অতিথিরা। পরে তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

চন্দনাইশের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান বলেন, "মানুষ বেশি হওয়ায় স্টেজ একটু নিচে নেমে গিয়েছিল। সেখানে আর কোনো সমস্যা হয়নি। ত্রাণ বিতরণও করা হয়েছে।"

পরে অর্থমন্ত্রীসহ বিএনপি নেতারা ত্রাণ বিতরণের জন্য সাতকানিয়ার উদ্দেশ্যে রওনা দেন।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
    বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
  • শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
    শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
  • সাগর তলে রোমান জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার
    সাগর তলে রোমান জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার
  • এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
    এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
  • র‍্যাব গিয়ে আসছে এসআরবি
    র‍্যাব গিয়ে আসছে এসআরবি
  • ৪০ বছর পর চুরির দুর্লভ বই ফেরত পাঠালেন অনুতপ্ত পাঠক
    ৪০ বছর পর চুরির দুর্লভ বই ফেরত পাঠালেন অনুতপ্ত পাঠক
  • শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
    শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
    গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
Logo