Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

ফেইসবুকে দেখা, গুগল ট্রান্সলেটরে প্রেমালাপ, অতঃপর…

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫

শেয়ার করুনঃ
ফেইসবুকে দেখা, গুগল ট্রান্সলেটরে প্রেমালাপ, অতঃপর…


একজন থাকেন খুলনার দাকোপে, আরেকজন চীনের সিচুয়ান প্রদেশে। ফেইসবুকে পরিচয় হওয়ার পর ভাষা কোনো বাধা হতে পারেনি দুজনের আলাপচারিতায়। গুগল ট্রান্সলেটরের সহায়তায় তাদের সম্পর্ক গড়ায় প্রণয়ে।

সেই সম্পর্কের জেরে চীনের যুবক ঝাং বুথাও খুলনার এসে পরিণয়ের বাঁধনে বেঁধেছেন খুলনার পিংকি সরকারকে। দাকোপের চালনা পৌরসভার আচাভুয়া খ্রিস্টান পল্লীতে এ বিয়ের পর তাদের দেখতে গ্রামে ভিড় জমাচ্ছেন বিভিন্ন এলাকার মানুষ।

সম্প্রতি আচাভুয়া গ্রামে পিংকির বাড়ি গিয়ে দেখা যায়, সবার সঙ্গে হাসিমুখে কথা বলছেন নবদম্পতি। ঝাং বুথাও-এর কথা বুঝতে না পেরে সবাই হাসাহাসি করছেন।

পিংকির পরিবার জানায়, চীনের সিচুয়ান প্রদেশে রেস্টুরেন্টের ব্যবসা আছে ঝাং বুথাওয়ের। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে ঝাং বুথাও জুন মাসের শেষে বাংলাদেশে চলে আসেন।

পিংকির বাবা স্বপন সরকার বলেন, ২৯ জুন নোটারি পাবলিকের মাধ্যমে বুথাওয়ের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়েছে। পরে খ্রিস্টান রীতিতে তাদের বরণ করে নেওয়া হয়।

পেশায় ভ্যানচালক স্বপন বলেন, “আমরা জামাইয়ের সঙ্গে মোবাইলের অ্যাপের মাধ্যমে কথা বলি। প্রথমদিকে তার কথা বুঝতাম না। এখান অনেকটা পারি। শুরুতে খাবারে সমস্যা হলেও এখন বাংলাদেশি খাবারেই মানিয়ে নিয়েছে ঝাং বুথাও।তার আচার-ব্যবহারও ভালো।”

“ঈশ্বর ওদের সুখি করুক”, যোগ করেন পিংকির বাবা।

মোবাইল অ্যাপের সাহায্যে ঝাং বুথাও বলেন, “পিংকি এবং ওদের পরিবারের সবাই খুব ভাল। বাংলাদেশের মানুষও অনেক ভালো।”

পিংকি বলেন, “শ্বশুরবাড়ির লোকজন অনলাইনে আমাদের বিয়ে দেখেছেন। তারা খুব খুশি। আমার মন চাইলে ঝাং বুথাও আমাকে চীনে নিয়ে যাবে। তা না হলে এখানেই সে ছোট ব্যবসা করার পরিকল্পনা করছে।”


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • সাগর তলে রোমান জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার
    সাগর তলে রোমান জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার
  • ৪০ বছর পর চুরির দুর্লভ বই ফেরত পাঠালেন অনুতপ্ত পাঠক
    ৪০ বছর পর চুরির দুর্লভ বই ফেরত পাঠালেন অনুতপ্ত পাঠক
  • হাঁস পালন করে ভাগ্য বদল দিনাজপুরের হামিদ মিয়ার
    হাঁস পালন করে ভাগ্য বদল দিনাজপুরের হামিদ মিয়ার
  • ১৯ বছর পর কলকাতায় তসলিমা নাসরিন
    ১৯ বছর পর কলকাতায় তসলিমা নাসরিন
  • মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
    মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
  • নেতাদের ভার নিতে পারল না মঞ্চ, হুড়মুড়িয়ে পড়লেন অর্থমন্ত্রী
    নেতাদের ভার নিতে পারল না মঞ্চ, হুড়মুড়িয়ে পড়লেন অর্থমন্ত্রী
  • মুঘল সম্রাজ্যের গোয়েন্দা নথিতে নতুন ইতিহাসের সরূপ উন্মোচন
    মুঘল সম্রাজ্যের গোয়েন্দা নথিতে নতুন ইতিহাসের সরূপ উন্মোচন
  • ইরানি ট্রল আর্মির অন্দরে
    ইরানি ট্রল আর্মির অন্দরে
  • শাবি শিক্ষার্থী আশরাফুলের দুই কিডনিই বিকল, চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা
    শাবি শিক্ষার্থী আশরাফুলের দুই কিডনিই বিকল, চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা
  • বসবাসের অযোগ্য শহর যুদ্ধবিধ্বস্ত দামেস্ক-ত্রিপোলি, তার পরই ঢাকা
    বসবাসের অযোগ্য শহর যুদ্ধবিধ্বস্ত দামেস্ক-ত্রিপোলি, তার পরই ঢাকা
Logo