Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

জার্মানিতে তিন ধরনের শিক্ষার্থীর স্বাস্থ্যবিমা শিথিল

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬

শেয়ার করুনঃ
জার্মানিতে তিন ধরনের শিক্ষার্থীর স্বাস্থ্যবিমা শিথিল

জার্মানিতে ১২ শতাংশই বিদেশি শিক্ষার্থী।

জার্মানিতে উচ্চশিক্ষার জন্য যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবিমা বাধ্যতামূলক। তবে সব শিক্ষার্থীকে দেশটির সরকারি স্বাস্থ্যবিমাব্যবস্থায় যুক্ত হতে হয় না। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে শিক্ষার্থীরা বাধ্যতামূলক স্ট্যাটুটরি স্বাস্থ্যবিমা থেকে অব্যাহতির আবেদন করতে পারেন।

জার্মানির স্বাস্থ্যবিমা বিধিমালা অনুযায়ী, অন্য কোনো উৎস থেকে স্বীকৃত স্বাস্থ্যবিমাসুবিধা থাকলে শিক্ষার্থীরা স্ট্যাটুটরি স্বাস্থ্যবিমায় যোগ না দিয়েও পড়াশোনা চালিয়ে যেতে পারেন।

কারা অব্যাহতি পাবেন: তিন ধরনের আন্তর্জাতিক শিক্ষার্থী এই অব্যাহতির জন্য যোগ্য হতে পারেন।

প্রথমত, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সদস্যদেশ ও যুক্তরাজ্যের শিক্ষার্থীরা। তাঁদের কাছে বৈধ ইউরোপিয়ান হেলথ ইনস্যুরেন্স কার্ড অথবা গ্লোবাল হেলথ ইনস্যুরেন্স কার্ড থাকলে নিজ দেশের স্বাস্থ্যবিমা ব্যবহার করেই জার্মানিতে পড়াশোনা করতে পারবেন।

দ্বিতীয়ত, যেসব দেশের সঙ্গে জার্মানির দ্বিপক্ষীয় সামাজিক নিরাপত্তা (সোশ্যাল সিকিউরিটি) চুক্তি রয়েছে, সেসব দেশের শিক্ষার্থীরা অব্যাহতির জন্য আবেদন করতে পারবেন। এসব দেশের মধ্যে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা, ইসরায়েল, মরক্কো, উত্তর মেসিডোনিয়া, মন্টেনেগ্রো, সার্বিয়া, তিউনিসিয়া ও তুরস্ক।

তৃতীয়ত, যেসব শিক্ষার্থীর এমন বেসরকারি (প্রাইভেট) স্বাস্থ্যবিমা রয়েছে, যা জার্মানির নির্ধারিত মান পূরণ করে, তাঁরাও স্ট্যাটুটরি স্বাস্থ্যবিমা থেকে অব্যাহতি পেতে পারেন।

প্রাইভেট স্বাস্থ্যবিমার ক্ষেত্রে শর্ত: স্ট্যাটুটরি স্বাস্থ্যবিমার পরিবর্তে প্রাইভেট স্বাস্থ্যবিমা ব্যবহার করতে চাইলে সেই বিমার সুবিধা জার্মানির সরকারি স্বাস্থ্যবিমাব্যবস্থার সমমানের হতে হবে। এ ছাড়া বিমাটি হতে হবে সীমাহীন কভারেজযুক্ত, জার্মানির মানদণ্ড অনুযায়ী অনুমোদিত এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার দিন থেকেই কার্যকর।

এ জন্য শিক্ষার্থীকে তার বিমাপ্রতিষ্ঠানের লিখিত নিশ্চয়নপত্র সংগ্রহ করে জার্মানির একটি স্ট্যাটুটরি স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠানে জমা দিতে হবে। যাচাই শেষে যোগ্য বিবেচিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অব্যাহতির সনদ (এক্সেম্পশন সার্টিফিকেট) প্রদান করবে, যা বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া যাবে।

তথ্যসূত্র: ইকোনমিক টাইমস

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের বলছে ‘হত্যা’
    ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের বলছে ‘হত্যা’
  • কানাডায় স্টাডি পারমিটে কড়াকড়ি, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কী বার্তা
    কানাডায় স্টাডি পারমিটে কড়াকড়ি, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কী বার্তা
  • শিক্ষার্থীদের জন্য ভিসার নিয়ম কঠোর করল যুক্তরাষ্ট্র
    শিক্ষার্থীদের জন্য ভিসার নিয়ম কঠোর করল যুক্তরাষ্ট্র
  • ভারতীয় ভিসার নতুন নিয়ম, টাইম স্লট পাওয়া যাবে অটোমেটিক্যালি
    ভারতীয় ভিসার নতুন নিয়ম, টাইম স্লট পাওয়া যাবে অটোমেটিক্যালি
  • ১০০ বাংলাদেশি শিক্ষার্থীর তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে ভ‍‍র্তির চুক্তি স্বাক্ষর, গবেষণা ও বৈশ্বিক শিক্ষা সহযোগিতার নতুন দিগন্ত
    ১০০ বাংলাদেশি শিক্ষার্থীর তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে ভ‍‍র্তির চুক্তি স্বাক্ষর, গবেষণা ও বৈশ্বিক শিক্ষা সহযোগিতার নতুন দিগন্ত
  • কইকা স্কলারশিপের জন্য সরকারি কর্মকর্তাদের আবেদন আহ্বান
    কইকা স্কলারশিপের জন্য সরকারি কর্মকর্তাদের আবেদন আহ্বান
  • অস্ট্রেলিয়ার ভিসা নীতিতে বড় পরিবর্তন, শিক্ষার্থী ও স্পনসরশিপ ব্যবস্থায় নতুন নিয়ম
    অস্ট্রেলিয়ার ভিসা নীতিতে বড় পরিবর্তন, শিক্ষার্থী ও স্পনসরশিপ ব্যবস্থায় নতুন নিয়ম
  • কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপের সুযোগ
    কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপের সুযোগ
  • অস্ট্রেলিয়ায় মোনাশ বিশ্ববিদ্যালয়ে গবেষণা বৃত্তি
    অস্ট্রেলিয়ায় মোনাশ বিশ্ববিদ্যালয়ে গবেষণা বৃত্তি
  • হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করল ট্রাম্প প্রশাসন
    হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করল ট্রাম্প প্রশাসন
Logo