Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপের সুযোগ

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫

শেয়ার করুনঃ
কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপের সুযোগ

প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে উচ্চশিক্ষার সুযোগ দেয় সৌদি আরব। বাংলাদেশি শিক্ষার্থীরাও এই সুযোগ পেয়ে থাকেন। 

দেশটির কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস (কেএফইউপিএম) বৃত্তি ২০২৫-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। 

আবেদনের শেষ তারিখ আগামী ৩১ জুলাই। আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নির্বাচিত শিক্ষার্থীরা বৃত্তিটির আওতায় মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। সৌদি আরবের এ বৃত্তি সম্পূর্ণ অর্থায়িত। 

কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস সৌদি আরবের দাহরান শহরে অবস্থিত। কিউএস বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে বিশ্ববিদ্যালয়টি প্রথম স্থানে রয়েছে।

সুযোগ-সুবিধা

বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করা হবে। 

জীবনযাত্রার খরচ মেটানোর জন্য মাসিক ভাতা দেওয়া হবে। 

বিনা মূল্যে সজ্জিত শীতাতপ নিয়ন্ত্রিত আবাসনের ব্যবস্থা থাকবে। 

পাওয়া যাবে জরুরি চিকিৎসাসেবা। 

এ ছাড়া থাকছে বিনা মূল্যের পাঠ্যপুস্তক ও ভর্তুকিযুক্ত খাবারের ব্যবস্থা।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ

হিসাববিজ্ঞান, মহাকাশ প্রকৌশল, ফলিত পরিসংখ্যান, স্থাপত্য প্রকৌশল, ব্যবসায় প্রশাসন, রাসায়নিক প্রকৌশল, নগর ও অঞ্চল পরিকল্পনা, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, নির্মাণ প্রকৌশল ও ব্যবস্থাপনা, বৈদ্যুতিক প্রকৌশল, পরিবেশ বিজ্ঞান, ইন্ডাস্ট্রিয়াল ও সিস্টেম ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞান ও প্রকৌশল, গাণিতিক বিজ্ঞান।

আবেদনের যোগ্যতা

স্নাতকোত্তরের জন্য আবেদন করতে প্রার্থীদের ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। 

স্নাতকে সিজিপিএ ৪-এর মধ্যে ৩ থাকতে হবে। 

একইভাবে পিএইচডির জন্য আবেদন করতে চার বছর মেয়াদি স্নাতকের পর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 

পিএইচডির জন্যও স্নাতকোত্তরে সিজিপিএ ৪-এর মধ্যে ৩ থাকতে হবে। 

কম্পিউটার কাজের দক্ষতা থাকতে হবে।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

জাতীয় পরিচয়পত্রের কপি, অফিশিয়াল ট্রান্সক্রিপ্ট, ট্রান্সক্রিপ্টে গৃহীত সব কোর্সের নাম ও গ্রেড থাকতে হবে, তিনটি সুপারিশপত্র, উদ্দেশ্য বিবৃতি, পাসপোর্ট সাইজের ছবি ও সিভি জমা দিতে হবে।

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের বলছে ‘হত্যা’
    ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের বলছে ‘হত্যা’
  • কানাডায় স্টাডি পারমিটে কড়াকড়ি, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কী বার্তা
    কানাডায় স্টাডি পারমিটে কড়াকড়ি, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কী বার্তা
  • শিক্ষার্থীদের জন্য ভিসার নিয়ম কঠোর করল যুক্তরাষ্ট্র
    শিক্ষার্থীদের জন্য ভিসার নিয়ম কঠোর করল যুক্তরাষ্ট্র
  • জার্মানিতে তিন ধরনের শিক্ষার্থীর স্বাস্থ্যবিমা শিথিল
    জার্মানিতে তিন ধরনের শিক্ষার্থীর স্বাস্থ্যবিমা শিথিল
  • ভারতীয় ভিসার নতুন নিয়ম, টাইম স্লট পাওয়া যাবে অটোমেটিক্যালি
    ভারতীয় ভিসার নতুন নিয়ম, টাইম স্লট পাওয়া যাবে অটোমেটিক্যালি
  • ১০০ বাংলাদেশি শিক্ষার্থীর তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে ভ‍‍র্তির চুক্তি স্বাক্ষর, গবেষণা ও বৈশ্বিক শিক্ষা সহযোগিতার নতুন দিগন্ত
    ১০০ বাংলাদেশি শিক্ষার্থীর তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে ভ‍‍র্তির চুক্তি স্বাক্ষর, গবেষণা ও বৈশ্বিক শিক্ষা সহযোগিতার নতুন দিগন্ত
  • কইকা স্কলারশিপের জন্য সরকারি কর্মকর্তাদের আবেদন আহ্বান
    কইকা স্কলারশিপের জন্য সরকারি কর্মকর্তাদের আবেদন আহ্বান
  • অস্ট্রেলিয়ার ভিসা নীতিতে বড় পরিবর্তন, শিক্ষার্থী ও স্পনসরশিপ ব্যবস্থায় নতুন নিয়ম
    অস্ট্রেলিয়ার ভিসা নীতিতে বড় পরিবর্তন, শিক্ষার্থী ও স্পনসরশিপ ব্যবস্থায় নতুন নিয়ম
  • অস্ট্রেলিয়ায় মোনাশ বিশ্ববিদ্যালয়ে গবেষণা বৃত্তি
    অস্ট্রেলিয়ায় মোনাশ বিশ্ববিদ্যালয়ে গবেষণা বৃত্তি
  • হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করল ট্রাম্প প্রশাসন
    হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করল ট্রাম্প প্রশাসন
Logo