Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

কইকা স্কলারশিপের জন্য সরকারি কর্মকর্তাদের আবেদন আহ্বান

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬

শেয়ার করুনঃ
কইকা স্কলারশিপের জন্য সরকারি কর্মকর্তাদের আবেদন আহ্বান


দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য কইকা স্কলারশিপ প্রোগ্রাম ২০২৭–এ অংশগ্রহণের জন্য সরকারি কর্মকর্তাদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা এবং মাঠ প্রশাসনে কর্মরত কর্মকর্তারা এই পূর্ণবৃত্তি প্রোগ্রামে অংশ নিতে পারবেন।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদেশ প্রশিক্ষণ শাখার উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি সব জেলা প্রশাসক ও মন্ত্রণালয়ের সচিবদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, কইকা স্কলারশিপ প্রোগ্রাম ২০২৭-এর আওতায় মোট ১৫টি পূর্ণবৃত্তি দেওয়া হবে, যার মধ্যে ১১টি মাস্টার্স এবং ৪টি পিএইচডি সুযোগ রয়েছে। প্রোগ্রামের যাবতীয় ব্যয় দক্ষিণ কোরিয়া সরকার বহন করবে এবং বাংলাদেশ সরকারের কোনো আর্থিক ব্যয় থাকবে না।

আবেদনকারীদের জনপ্রশাসন প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা নীতিমালা-২০২৩ এবং কইকার নির্ধারিত ফর্ম অনুযায়ী আবেদন করতে হবে। পূরণকৃত আবেদনপত্রসহ প্রয়োজনীয় তথ্য ই-মেইলে (Inf@erd.gov.bd) পাঠিয়ে আগামী ৯ জুলাইয়ের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে প্রেরণ করতে হবে।

শর্ত অনুযায়ী, প্রার্থীর বয়স ৪০ বছর বা তার কম হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে কাজের সম্পৃক্ততা থাকতে হবে। পাশাপাশি কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

এছাড়া, যারা পূর্বে কোনো কইকা স্কলারশিপ প্রোগ্রামে অংশ নেননি, তবে মাস্টার্স সম্পন্ন করে অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন, তারা পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের বলছে ‘হত্যা’
    ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের বলছে ‘হত্যা’
  • কানাডায় স্টাডি পারমিটে কড়াকড়ি, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কী বার্তা
    কানাডায় স্টাডি পারমিটে কড়াকড়ি, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কী বার্তা
  • শিক্ষার্থীদের জন্য ভিসার নিয়ম কঠোর করল যুক্তরাষ্ট্র
    শিক্ষার্থীদের জন্য ভিসার নিয়ম কঠোর করল যুক্তরাষ্ট্র
  • জার্মানিতে তিন ধরনের শিক্ষার্থীর স্বাস্থ্যবিমা শিথিল
    জার্মানিতে তিন ধরনের শিক্ষার্থীর স্বাস্থ্যবিমা শিথিল
  • ভারতীয় ভিসার নতুন নিয়ম, টাইম স্লট পাওয়া যাবে অটোমেটিক্যালি
    ভারতীয় ভিসার নতুন নিয়ম, টাইম স্লট পাওয়া যাবে অটোমেটিক্যালি
  • ১০০ বাংলাদেশি শিক্ষার্থীর তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে ভ‍‍র্তির চুক্তি স্বাক্ষর, গবেষণা ও বৈশ্বিক শিক্ষা সহযোগিতার নতুন দিগন্ত
    ১০০ বাংলাদেশি শিক্ষার্থীর তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে ভ‍‍র্তির চুক্তি স্বাক্ষর, গবেষণা ও বৈশ্বিক শিক্ষা সহযোগিতার নতুন দিগন্ত
  • অস্ট্রেলিয়ার ভিসা নীতিতে বড় পরিবর্তন, শিক্ষার্থী ও স্পনসরশিপ ব্যবস্থায় নতুন নিয়ম
    অস্ট্রেলিয়ার ভিসা নীতিতে বড় পরিবর্তন, শিক্ষার্থী ও স্পনসরশিপ ব্যবস্থায় নতুন নিয়ম
  • কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপের সুযোগ
    কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপের সুযোগ
  • অস্ট্রেলিয়ায় মোনাশ বিশ্ববিদ্যালয়ে গবেষণা বৃত্তি
    অস্ট্রেলিয়ায় মোনাশ বিশ্ববিদ্যালয়ে গবেষণা বৃত্তি
  • হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করল ট্রাম্প প্রশাসন
    হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করল ট্রাম্প প্রশাসন
Logo