Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

রেফারিকে মারতে গেলেন কোচ, ফিরলেন লাথি খেয়ে

স্পোর্টস ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

শেয়ার করুনঃ
রেফারিকে মারতে গেলেন কোচ, ফিরলেন লাথি খেয়ে

পায়ের জাদুতে ব্রাজিল–আর্জেন্টিনার ফুটবলাররা মাঠের সবুজে সুন্দর ফুটবলের ফুল ফোটান। যুগে যুগে লাতিন আমেরিকার ফুটবল উপহার দিয়েছে পেলে, ম্যারাডোনা, রোনালদো, নাজারিও, লিওনেল মেসি, রোনালদিনিও, নেইমারদের মত তারকাদের।

সেই দক্ষিণ আমেরিকার ফুটবলেই আবার দেখা যায় মাঠের মধ্যে মারামারি, ঘটে কত ধরনের ঘটনা। কখনও এমন খবরও আসে যে রেফারি নিজেকে রক্ষা করতে মাঠে নেমেছেন পকেটে পিস্তল নিয়ে। 

রোববার তত চরমমাত্রার তেমন কিছু ঘটেনি। তবে পেরু কাপের ম্যাচে রেফারি নিজেকে বাঁচাতে একটি দলের কোচিং স্টাফের এক সদস্যকে লাথি মেরেছেন।

পেরু কাপে দেশটির সব অঞ্চলের ক্লাব অংশ নেয়। এখানে খেলেই দেশের শীর্ষ লিগে জায়গা করে নেয়। প্রায় প্রতিবছরই এই টুর্নামেন্টে অস্বাভাবিক ঘটনা ঘটতে দেখা যায়। রোববার স্পোর্ত হুয়াকিয়া ও মাগদালেনার মধ্যকার ম্যাচে তেমনই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে।

ম্যাচ তখন শেষের দিকে। দ্বিতীয়ার্ধের ৩৭ মিনিটের খেলা চলছিল। নিজেদের মাঠে হুয়াকিয়া এগিয়ে ছিল ২-১ গোলে। এমন সময় হঠাৎ রেফারির দিকে একটি বোতল নিয়ে তেড়ে যান মাগদালেনার কোচিং দলের একজন। মাঠে ঢুকে তিনি রেফারির দিকে ছুটে যাচ্ছিলেন। 

অবস্থা বেগতিক দেখে রেফারিও দৌড়ে এসে কোচিং দলের ওই সদস্যের ঘাড়ে জোরেশোরে লাথি মারেন। সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যান ওই কোচ।

এ ঘটনার পর রেফারিকে বাঁচাতে পুলিশ মাঠে চলে আসে। ঝামেলাপূর্ণ কিছু সময় কাটানোর পর ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে
    ১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে
  • সাগর তলে রোমান জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার
    সাগর তলে রোমান জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার
  • বাবা হারালেন মেসি
    বাবা হারালেন মেসি
  • ৪০ বছর পর চুরির দুর্লভ বই ফেরত পাঠালেন অনুতপ্ত পাঠক
    ৪০ বছর পর চুরির দুর্লভ বই ফেরত পাঠালেন অনুতপ্ত পাঠক
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
    মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
  • প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের উদ্বোধন সেপ্টেম্বরে
    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের উদ্বোধন সেপ্টেম্বরে
  • হাঁস পালন করে ভাগ্য বদল দিনাজপুরের হামিদ মিয়ার
    হাঁস পালন করে ভাগ্য বদল দিনাজপুরের হামিদ মিয়ার
  • ১৯ বছর পর কলকাতায় তসলিমা নাসরিন
    ১৯ বছর পর কলকাতায় তসলিমা নাসরিন
  • দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
    দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
  • মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
    মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
Logo