Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

শেয়ার করুনঃ
১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে


দীর্ঘ ১০ বছরের সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। লিসবনের কাছাকাছি কাসকাইস এলাকায় গত রাতে তাঁদের বিয়ে হয়েছে বলে জানিয়েছে পর্তুগিজ সংবাদমাধ্যম। বিয়ের অনুষ্ঠানে তাঁদের পাঁচ সন্তানও উপস্থিত ছিল


বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে ভক্তদের খবরটি জানান রোনালদো। ছবিতে জর্জিনার হাতের ওপর নিজের হাত রেখেছেন তিনি। দুজনের হাতেই দেখা যায় বিয়ের আংটি। ক্যাপশনে সিজি’-এর মাঝে ভালোবাসার ইমোজি দেন পর্তুগিজ তারকা। পোস্ট দেওয়ার ৩০ মিনিটের মধ্যেই ছবিটিতে ৩০ লাখের বেশি লাইক পড়ে


গত বছরের ১১ আগস্ট বাগদানের ঘোষণা দিয়েছিলেন রোনালদো ও জর্জিনা। জর্জিনা বড় একটি আংটির ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও এবং আমার সব জীবনেই।এক বছর পর বিয়ের মধ্য দিয়ে সেই সম্পর্ক পূর্ণতা পেল


এর আগে রোনালদো-জর্জিনার বিয়ে নিয়ে একাধিকবার গুঞ্জন ছড়িয়েছে। কয়েক দিন আগে তাঁদের বিয়ের খবর শুনে ফুনশাল ক্যাথেড্রালে ভিড় জমিয়েছিলেন অনেকে। পরে জানা যায়, সেখানে তাঁদের বিয়ে হচ্ছে না। ক্যাথেড্রাল কর্তৃপক্ষও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি স্পষ্ট করে। রোনালদো সেই পোস্টে মজার ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন


জর্জিনার জন্ম আর্জেন্টিনার বুয়েনস এইরেসে। ২০১৬ সালে মাদ্রিদে গুচির একটি শোরুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করার সময় রোনালদোর সঙ্গে তাঁর পরিচয়। তখন রোনালদো খেলতেন রিয়াল মাদ্রিদে। সেখান থেকেই তাঁদের সম্পর্কের শুরু


দীর্ঘ ক্যারিয়ারে প্রতিযোগিতামূলক ফুটবলে ৯৭৬ গোল করেছেন রোনালদো। স্পোর্তিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস হয়ে বর্তমানে আল নাসরে খেলছেন তিনি। পর্তুগালের হয়ে ২৩৩ ম্যাচে তাঁর গোল ১৪৬টি, যা আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ। জর্জিনার জন্মভূমি আর্জেন্টিনা হওয়ায় বিয়ের পর মজার ছলে রোনালদোকে এখন বলা হচ্ছে আর্জেন্টিনার জামাই

 

Jasim
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বাবা হারালেন মেসি
    বাবা হারালেন মেসি
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
    মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
  • প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের উদ্বোধন সেপ্টেম্বরে
    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের উদ্বোধন সেপ্টেম্বরে
  • দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
    দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
  • প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশ
    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশ
  • আর্জেন্টিনার দম্ভ ভেঙে শেষ হাসি স্পেনের
    আর্জেন্টিনার দম্ভ ভেঙে শেষ হাসি স্পেনের
  • পেলে–বারগোমির পরে ইয়ামাল
    পেলে–বারগোমির পরে ইয়ামাল
  • স্পেন কীভাবে হারাতে পারে আর্জেন্টিনাকে, জানালেন গুয়ার্দিওলা
    স্পেন কীভাবে হারাতে পারে আর্জেন্টিনাকে, জানালেন গুয়ার্দিওলা
  • আইসিসির একটি কমিটিতে চেয়ারম্যান হলেন তামিম ইকবাল
    আইসিসির একটি কমিটিতে চেয়ারম্যান হলেন তামিম ইকবাল
  • ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট
    ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট
Logo