Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

‘বিলডাকিনি’ আসছে ২৪ জানুয়ারি

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

শেয়ার করুনঃ
‘বিলডাকিনি’ আসছে ২৪ জানুয়ারি

অভিনেতা মোশাররফ করিম ও কলকাতার নায়িকা পার্নো মিত্রের সিনেমা ‘বিলডাকিনি’ মুক্তি পাচ্ছে চলতি জানুয়ারির ২৪ তারিখে।

শনিবার পোস্টার উন্মোচনের দিনে নির্মাতা ফজলুল কবীর তুহিন জানা, ২৪ জানুয়ারি থেকে দেশের প্রেক্ষাগৃহে বিলডাকিনি দেখতে পাবেন দর্শক।

চলচ্চিত্রটির মুক্তির তারিখ ঘোষণা করতে নির্মাতা ও কলাকুশলীরা চলে যান সিনেমাটির শুটিং স্পটে। সেখানে কেক কেটে ও পোস্টার উন্মোচন করে মুক্তিযাত্রা উদযাপন করা হয়।

গত বছরের ১৭ জানুয়ারি সেন্সর ছাড়পত্র পেয়েছিল সিনেমাটির। এরপর বেশ কয়েকবার মুক্তির সিদ্ধান্ত নিলেও নানা জটিলতায় মুক্তি দেওয়া হয়নি।

সিনেমার গল্প নিয়ে তুহিন বলেন, "একজন নারী ও তার মাতৃত্বের স্বাধীনতার প্রশ্নে অসম্ভব লড়াইয়ের গল্প এটি। চিরায়ত বাংলার রূপ এই সিনেমায় দেখতে পারবেন দর্শক।"

পোস্টার উন্মোচন অনুষ্ঠানে মোশাররফ করিম বলেন, "এটি আমার একটি প্রিয় সিনেমা। তার প্রধান কারণ হচ্ছে সিনেমার গল্পে আমাদের সমাজের কথা,সমাজের সমস্যার কথা উঠে এসেছে। সমস্যা থেকে উত্তরণের কথাও বলা হয়েছে।

বিলডাকিনিতে মোশাররফ অভিনয় করেছেন মানিক মাঝি চরিত্রে। যিনি একজন বাউলের সন্তান। অন্যদিকে পার্নোর চরিত্রের নাম হানুফা। গ্রামীণ নারী হনুফার গল্পেই আবর্তিত হয় বিলডাকিনি চলচ্চিত্রের কাহিনি।

২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘বিলডাকিনি’ সিনেমার পরিচালক হিসেবে মনজুরুল ইসলামের নাম ছিল; পরে তার বদলে সিনেমাটি তুহিনকে পরিচালনার দায়িত্ব দেন প্রযোজক আবদুল মমিন।


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
    বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
  • রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
    রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
  • জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
    জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
  • আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
    আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
  • বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
    বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
  • ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
    ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
  • অনামিকার কী হয়েছে
    অনামিকার কী হয়েছে
  • টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
    টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
  • মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
    মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
  • সুখবর দিলেন অঙ্কিতা
    সুখবর দিলেন অঙ্কিতা
Logo