Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

সুখবর দিলেন অঙ্কিতা

বিনোদন ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

শেয়ার করুনঃ
সুখবর দিলেন অঙ্কিতা

২০২১ সালে মধ্যপ্রদেশের ব্যবসায়ীকে বিয়ে করেন ভারতীয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। তার পর থেকে নিয়মিত টেলিভিশনের পর্দায় দেখা যায় তার স্বামী ভিকি জৈনকেও। গত বছর 'বিগ বস'-এ যোগ দেন অঙ্কিতা ও তাঁর স্বামী। ফলে নজের একটা আলাদা পরিচিতি তৈরি করতে সক্ষম হয়েছেন তিনিও। তবে, অঙ্কিতার বিয়ের পর থেকে, এমনকি ‘বিগ বস’-এর ঘর থাকাকালীনও বার বার শোনা গেছে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। এবার সত্যি সত্যিই মা হতে চলেছেন অঙ্কিতা! নিজের মুখে স্বীকার করলেন সে কথা!

এই মুহূর্তে টিভির পর্দায় একটি রিয়্যালিটি শো-এ দেখা যাচ্ছে অঙ্কিতাকে। সেখানে অভিনেত্রী ছাড়াও রয়েছেন ক্রুষ্ণা অভিষেকের মতো তারকাও। শোয়ের মাঝে অঙ্কিতাকে নিয়ে রসকিতা করতে করতে ছুটে পালাতে যান তিনি। তখনই অঙ্কিতা বলেন, ‘‘আমি দৌড়তে পারব না, আমি অন্তঃসত্ত্বা।’’

এ কথা শুনে সকলেই খানিক চমকে যান। অভিনেত্রীর কাছে সত্যটা জানতে চাওয়া হলে তিনি অবশ্য দ্বিতীয় বার মুখ খোলেননি। শুধু মিটিমিটি হেসেছেন।

এর আগে ‘বিগ বস’ এর ঘরেও অঙ্কিতা জানিয়েছিলেন, হয়তো তিনি সন্তানসম্ভবা। পরে সে দাবি নিজেই নস্যাৎ করেন।

যদিও বারবারই মা হতে চেয়েছেন অভিনেত্রী। এবার কি সত্যি সুখবর দিলেন তিনি! নাকি পরে নিজের বলা কথাকে রসিকতা বলে বসবেন?


সূত্র: আনন্দবাজার পত্রিকা




Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
    বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
  • রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
    রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
  • জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
    জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
  • আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
    আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
  • বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
    বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
  • ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
    ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
  • অনামিকার কী হয়েছে
    অনামিকার কী হয়েছে
  • টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
    টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
  • মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
    মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
  • জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
    জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
Logo