Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ

বিনোদন ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

শেয়ার করুনঃ
জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ

ভিকি জাহেদের নতুন নাটক ‘খোয়াবনামা’–এর পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে।  পোস্টারে দেখা যায়, অভিনেতা তৌসিফ মাহবুব কবরের মতো গর্তে শুয়ে আছেন, আর তাঁর শরীরের ওপর কিলবিল করছে কয়েকটি সাপ।

অনেকেই ভেবেছিলেন, এটি হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি।  কিন্তু পরিচালক ভিকি জাহেদ ও তৌসিফ জানিয়েছেন, দৃশ্যটি বাস্তবেই শুট করা হয়েছে, তাও জ্যান্ত সাপ দিয়ে।

পোস্টার শুটের অভিজ্ঞতা জানাতে গিয়ে তৌসিফ বলেন, সাপে ভয় তাঁর দীর্ঘদিনের।  গল্প শোনার পরেই ভয় পেয়ে গিয়েছিলেন। তাই অনুরোধ করেছিলেন, যেন দৃশ্যটি শুটিংয়ের একেবারে শেষে রাখা হয়।  শেষমেশ ঠিক সেই পরিকল্পনামাফিক দৃশ্য ধারণ করা হলেও শুটিংয়ের আগে তাঁর ভেতর ভয় তীব্র হয়ে ওঠে।

তৌসিফের ভাষায়, “মানুষের সবচেয়ে বড় ভয় মৃত্যুভয়। জীবিত থেকেও আমাকে কবরের ভেতর সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় শুয়ে থাকতে হয়েছে। চারপাশে ছয়টি জ্যান্ত সাপ কিলবিল করছিল।  আধা ঘণ্টারও বেশি সময় সেখানে ছিলাম—মনে হচ্ছিল যেন ৩০ বছর পার হয়ে গেল। এতটা আতঙ্কিত হয়ে পড়েছিলাম যে শুটের আগে কয়েকজনকে ফোন করে ক্ষমাও চেয়ে নিয়েছি।”

তিনি আরও জানান, সাপগুলো বিষধর না হলেও দাঁত ছিল।  নাক-মুখ বা চোখে কামড় দিলে গুরুতর আঘাত লাগতে পারত। সেই ভয় নিয়েই দৃশ্য শেষ করতে হয়েছে।

পরিচালক ভিকি জাহেদ জানান, রাত তিনটার দিকে দৃশ্যটি শুট করা হয়, যা ছিল বেশ ঝুঁকিপূর্ণ।  তার মতে, নাটক, সিনেমা বা ওয়েব কনটেন্ট—যে মাধ্যমেই কাজ হোক না কেন, তিনি গুণগত মানে আপস করতে চান না।

‘খোয়াবনামা’ নাটকে তৌসিফ মাহবুবের সঙ্গে অভিনয় করেছেন তানজিন তিশা, এ কে আজাদ সেতুসহ আরও অনেকে। শিগগিরই নাটকটি ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
    বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
  • রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
    রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
  • আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
    আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
  • বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
    বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
  • ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
    ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
  • অনামিকার কী হয়েছে
    অনামিকার কী হয়েছে
  • টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
    টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
  • মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
    মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
  • সুখবর দিলেন অঙ্কিতা
    সুখবর দিলেন অঙ্কিতা
  • জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
    জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
Logo