Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

অনামিকার কী হয়েছে

ক্যাম্পাস মিরর, ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

শেয়ার করুনঃ
অনামিকার কী হয়েছে

চোখের তলায় কালি। মুখ ভার। ভারতীয় অভিনেত্রী অনামিকা চক্রবর্তীকে ভিডিওতে এই অবস্থায় কেউ দেখেননি। অভিনেত্রীর মন যে একেবারেই ভাল নয় তা বোঝা গিয়েছে তাঁর নতুন ভিডিওতে। বেশ কিছু দিন ধরে অনামিকা নিজের সমাজমাধ্যমের পাতায় তেমন কিছু পোস্ট করেননি। তাতেই অবাক হন সবাই।

আচমকা কেন সমাজমাধ্যমের পাতা থেকে উবে গেলেন। এখন ভ্লগিংই তাঁর পেশা। তবে কেন তিনি সমাজমাধ্যমের পাতা থেকে দূরে, একটি ভিডিওর মাধ্যমে খোলসা করলেন অভিনেত্রী। অনামিকার আদরের পোষ্যকে সবাই দেখেছেন ফেসবুক, ইউটিউবে। তাঁর পোষ্যর খুবই শরীর খারাপ। যার ফলে তাঁকে খুবই প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। বিশেষত পোষ্যদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে খুবই বিরক্ত অনামিকা।

ভিডিওতে প্রায় কেঁদে ফেললেন ছোট পর্দার অভিনেত্রী। তিনি বললেন, “পোষ্যকে বাড়ি নিয়ে আসার আগে বার বার ভেবে দেখুন। নিজেদের অনেক পড়াশোনা করা দরকার। কারণ, এখানকার চিকিৎসা ব্যবস্থা ভয়ঙ্কর। এক চিকিৎসকের নাম এখনই উল্লেখ করতে চাই না। সময় এলে বলব।”

গত কয়েক দিন তাঁর ওপর দিয়ে খুব ঝড় বয়ে গিয়েছে তা বোঝা যাচ্ছে। তবে অনুরাগীদের উদ্দেশে অভিনেত্রী লেখেন,“প্রথমেই জানাতে চাই যে আমি একেবারে ঠিক আছি। আমার সঙ্গে এমন কিছু ঘটেনি এবং যাঁরা আমাকে জিজ্ঞাসা করছেন, তাঁদের জন্য এটি।”

এই ভিডিওটি যে সচেতনতার জন্য তৈরি করছেন অভিনেত্রী সে কথাও জানিয়েছেন। অনেক দিন হল ছোট পর্দা থেকে দূরে অনামিকা। তাঁকে নিয়ে নানা জনের নানা প্রশ্ন। ওজন বৃদ্ধির কারণে অনেক সময়েই কাজ পেতে তাঁর অসুবিধা হচ্ছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, তা নিয়ে তিনি বিন্দুমাত্র ভাবছেন না।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
    বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
  • রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
    রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
  • জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
    জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
  • আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
    আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
  • বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
    বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
  • ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
    ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
  • টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
    টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
  • মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
    মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
  • সুখবর দিলেন অঙ্কিতা
    সুখবর দিলেন অঙ্কিতা
  • জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
    জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
Logo