প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
পরিকল্পনা নিয়েছে সরকার। ক্যাডেট কলেজের আদলে গড়ে তোলা হবে এসব প্রতিষ্ঠান। প্রতিটি আসনে ছেলেদের জন্য একটি এবং মেয়েদের জন্য একটি করে প্রতিষ্ঠান স্থাপন করা হবে। সেখানে ষষ্ঠ শ্রেণি থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে।
সরকারের নির্দেশনায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ‘নির্বাচিত এলাকাসমূহে ৬০০টি মডেল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণ’ শীর্ষক একটি প্রাথমিক প্রকল্প প্রস্তাব তৈরি করেছে। প্রকল্পটি বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৬৮ হাজার ৪৪২ কোটি টাকা। ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে পাঁচ বছরে এটি বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে।
বর্তমানে দেশে পুরোপুরি আবাসিক সরকারি মাধ্যমিক পর্যায়ের কোনো স্কুল অ্যান্ড কলেজ নেই। প্রকল্পটি বাস্তবায়িত হলে সরকারি পর্যায়ে প্রথমবারের মতো এ ধরনের মডেল স্কুল অ্যান্ড কলেজের একটি বিস্তৃত নেটওয়ার্ক গড়ে উঠবে।
প্রস্তাব অনুযায়ী, প্রতিটি প্রতিষ্ঠানের জন্য প্রায় তিন একর জমি অধিগ্রহণ করা হবে। প্রতিটি ক্যাম্পাসে ১০ তলাবিশিষ্ট একাডেমিক ভবন, শিক্ষার্থীদের জন্য হোস্টেল এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ল্যাব নির্মাণের পরিকল্পনা রয়েছে।
প্রকল্পটির লক্ষ্য দেশের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে অনগ্রসর ও সুবিধাবঞ্চিত এলাকায় মানসম্মত শিক্ষার সুযোগ সম্প্রসারণ করা। প্রকল্পটি চূড়ান্ত হওয়ার আগে ব্যয়, প্রয়োজনীয়তা, সম্ভাব্যতা, স্থান নির্বাচন এবং বিদ্যমান শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের বিষয়গুলো পর্যালোচনা করা হবে।