প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
শনিবার বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের (সিসিডিসি) উদ্যোগে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ।
কোলকাতার অমলসোম মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ড. জ্যোতির্ময় সমাজদার সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন।
সিসিডিসির পরিচালক প্রফেসর মো. নূরুল মোমন সেমিনারে সভাপতিত্ব করেন।
সেমিনারে মানসিক স্বাস্থ্য ও মানসিক সুস্থতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন মানসিক সমস্যার বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেওয়া হয়। অংশগ্রহণকারীদের মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ প্রদান করেন বিশেষজ্ঞ।
নিবন্ধিত অংশগ্রহণকারীরা প্রয়োজন অনুযায়ী ড. জ্যোতির্ময় সমাজদারের কাছ থেকে ব্যক্তিগতভাবে পেশাগত পরামর্শ নেওয়ার সুযোগ পান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সিসিডিসির সহকারী পরিচালক প্রফেসর মো. আদিল হাসান চৌধুরী সেমিনারটি সঞ্চালনা করেন।