Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

শেয়ার করুনঃ
একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার


কলেজের একাদশ শ্রেণিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির নীতিমালা আগামী বুধবার প্রকাশ হতে পারে। নীতিমালায় ভর্তির সময়সূচি, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য কার্যক্রমের বিস্তারিত নির্দেশনা থাকবে


রোববার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে এর আগে রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে এক সভায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন, একাদশ শ্রেণিতে ভর্তি এবং শ্রেণি কার্যক্রম শুরুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভায় একাদশে ভর্তির নীতিমালা দ্রুত প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়


সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এবারের একাদশ শ্রেণির ভর্তি নীতিমালায় আগের বছরের নিয়মগুলোই বহাল থাকার সম্ভাবনা বেশি। তবে এক-দুটি বিষয়ে পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ক্লাস শুরুর সময় নিয়েও আলোচনা হয়েছে


চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পাস করেছে। গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ


এবার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন চলতি বছর দেশের ৩০ হাজার ৪০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৩টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। নীতিমালা প্রকাশের পর ভর্তি কার্যক্রমের সময়সূচি ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে

 

Jasim
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
    শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
    এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
  • রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
    তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
    একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
  • পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
    পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
  • একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
    একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
  • বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
  • নতুন শর্তে এমপিওভুক্ত শিক্ষকদের অর্জিত অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট
    নতুন শর্তে এমপিওভুক্ত শিক্ষকদের অর্জিত অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট
Logo