Logo
ঢাকা শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
Logo

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

শেয়ার করুনঃ
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর


আগামী শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ভর্তি কার্যক্রম শেষে সারাদেশে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর


সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রকাশিত ভর্তি নীতিমালায় এ তথ্য জানানো হয়েছে নীতিমালা অনুযায়ী, কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে কলেজে ভর্তি করা হবে


দেশের কলেজ ও সমমানের প্রতিষ্ঠানের ৯৩ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। বাকি ৭ শতাংশের মধ্যে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ এবং শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ২ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে এসব আসন মেধা তালিকা থেকে পূরণ করতে হবে


অনলাইনে আবেদন করা যাবে ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্তপুনঃনিরীক্ষণে ফল পরিবর্তিত শিক্ষার্থীরা ১২ থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন ও পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবেন


নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়প্রাথমিক নিশ্চায়ন চলবে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। চূড়ান্ত ভর্তি হবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর


বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষাযেকোনো বিভাগে আবেদন করতে পারবে। তবে অন্য বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগে পরিবর্তন করতে পারবে না অনলাইনে আবেদনের ফি ২২০ টাকা এবং প্রাথমিক নিশ্চায়ন ফি ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে


এ ছাড়া প্রতিষ্ঠানের ধরন ও অবস্থানভেদে ভর্তি ও সেশন চার্জের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে সরকার। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ভর্তি ফি যথাসম্ভব মওকুফের নির্দেশ দেওয়া হয়েছে


অনুমোদনহীন শাখা বা ক্যাম্পাসে ভর্তি এবং অতিরিক্ত ফি আদায়ের ক্ষেত্রে পাঠদানের অনুমতি ও এমপিওভুক্তি বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে

 

Jasim
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ২০২৮ থেকে শিক্ষায় বড় সংস্কার, জিপিএ-নির্ভরতা থেকে দক্ষতাভিত্তিক শিক্ষায় যেতে চায় সরকার
    ২০২৮ থেকে শিক্ষায় বড় সংস্কার, জিপিএ-নির্ভরতা থেকে দক্ষতাভিত্তিক শিক্ষায় যেতে চায় সরকার
  • বগুড়ার দুই বিদ্যালয় সরকারি হলো
    বগুড়ার দুই বিদ্যালয় সরকারি হলো
  • গবেষণার ক্ষেত্র বাড়িয়ে গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয় গড়তে হবে: শিক্ষামন্ত্রী
    গবেষণার ক্ষেত্র বাড়িয়ে গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয় গড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
    শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
    এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
  • একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
    একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
  • রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
    তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
    একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
Logo