Logo
ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
Logo

সাত বছর পর প্লে বেকে মিলা

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

শেয়ার করুনঃ
সাত বছর পর প্লে বেকে মিলা



সঙ্গীত জগত থেকে অনেকটা দূরে সরে যাওয়া রক শিল্পী মিলা সাত বছর পর সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন।


সঞ্জয় সমাদ্দারের 'ইনসাফ' সিনেমায় একটি আইটেম গান শোনা যাবে মিলার কন্ঠে।

‘প্রেম পুকুরে বরশি ফেলে আনবো-রে ধরে’ কথার গানটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন।

ইমন গণমাধ্যমে বলেছেন, মিলার আড়ালে চলে যাওয়ার বিষয়টি তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না।

তার কথায় “পাশ্চাত্য সংগীতের মিশেলে এখন যে আধুনিক গান তৈরি হচ্ছে, তা মিলার মত শিল্পীর কণ্ঠে বেশি মানানসই।”

ইমনের করা সুরে এর আগে মিলা চারটি গান করেছেন, যেগুলো দারুণ সাড়া তুলেছিল।

“সেসব ভেবেই আবার মিলাকে প্লেব্যাকে ফিরিয়ে আনা। আশা করছি, তার গাওয়া ‘ইনসাফ’ সিনেমার গানটি অনেকের ভালো লাগবে," বলেন ইমন।

চলচ্চিত্রের গানে বিরতি ভাঙতে পেরে উচ্ছ্বসিত মিলা। তিনি বলেন, "শওকত আলী ইমনের সৃষ্টির আলাদা একটা বৈশিষ্ট্য আছে। যখনই তার সুরে গান গাওয়ার সুযোগ হয়েছে তা আমি লুফে নিয়েছি। তাই এবারও যখন প্লেব্যাকের জন্য প্রস্তাব এল, তখন দ্বিতীয়বার ভাবিনি। আনন্দ নিয়ে ‘ইনসাফ’ সিনেমার প্লেব্যাক করেছি।"

ভক্তদের উদ্দেশে মিলা বলেন, "ভক্তরা আমার কণ্ঠে যে ধরনের গান শুনতে চান, ‘প্রেম পুকুরে’ তেমনই একটি ভিন্নধাঁচের গান। 

দীর্ঘদিন সংগীত থেকে দূরে থাকলেও গেল বছরের কোরবানির ঈদে প্রকাশ পেয়েছিল মিলার 'টোনা টুনি' শিরোনামে গান।

দুই দশক আগে ‘বাবুরাম সাপুড়ে’ গান দিয়ে দর্শক মাতিয়েছিলেন মিলা চট্টগ্রামের মেয়ে মিলা। তার গাওয়া ‘হাজার দর্শক মন মজাইয়া’ গানটিও উঠে গিয়েছিল সুরপ্রেমি আম জনতার কন্ঠে। পরে ব্যক্তিজীবনের সংকটের কারণে গানে অনিয়মিত হয়ে পড়েন তিনি।



Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
    বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
  • রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
    রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
  • জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
    জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
  • আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
    আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
  • বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
    বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
  • ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
    ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
  • অনামিকার কী হয়েছে
    অনামিকার কী হয়েছে
  • টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
    টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
  • মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
    মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
  • সুখবর দিলেন অঙ্কিতা
    সুখবর দিলেন অঙ্কিতা
Logo