Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

সাংস্কৃতিক আয়োজন বন্ধের প্রতিবাদে সাংস্কৃতিক সন্ধ্যা

নিশান খান, জাবি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

শেয়ার করুনঃ
সাংস্কৃতিক আয়োজন বন্ধের প্রতিবাদে সাংস্কৃতিক সন্ধ্যা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ সেশনের (৫৩ ব্যাচ) প্রবেশিকা অনুষ্ঠান শেষে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের একটি অংশের ( মুখপাত্র - মেঘ ) পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা থাকলেও অনুষ্ঠানটি স্থগিত করে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র। এর প্রতিবাদে সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যার ঘোষণা দেয় সংঘটনটির মুখপাত্র মাহফুজ ইসলাম মেঘ। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান তিনি। 

এক লিখিত বিবৃতিতে তারা  জানান, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল। কিন্তু একটি মহলের আপত্তির মুখে প্রথমে স্থগিত করা। জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের পূর্ব নির্ধারিত সাংস্কৃতিক আয়োজন ভণ্ডুল করার চেষ্টাকে তারা সংস্কৃতির ওপর আঘাত হিসেবে দেখছে। 

তবে সাংস্কৃতিক জোট জানিয়েছে, তারা যেকোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াকু ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এ কারণে পূর্ব নির্ধারিত প্রবেশিকা অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজনটি আরও বড় পরিসরে ও জাঁকজমকপূর্ণভাবে আজ সন্ধ্যা সাড়ে ৬ টায় সেলিম আল দিন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে। 

সাংস্কৃতিক আয়োজন বন্ধের প্রতিবাদে জাবু সাংস্কৃতিক জোটের মুখপাত্র মাহফুজুল ইসলাম মেঘ বলেন, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সংস্কৃতির কেন্দ্র হিসেবে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা সাংস্কৃতিক চর্চার বাধার সম্মুখীন হইনি কিন্তু এই সময়েও এসেও একটি অবাঞ্চিত সাংস্কৃতিক জোট (ফাইজা ও অলিভ) সাংস্কৃতিক আয়োজন বন্ধ করায় হীন প্রচেষ্টায় লিপ্ত হয়েছে। 

মেঘ আরো বলেন, যেহেতু প্রশাসনের সাথে আমাদের আলোচনা হয় সাংস্কৃতিক পরিচালনা করার জন্য কিন্তু আমরা আশংকা করছি, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র আমাদেরকে জানান, আমরা অনুষ্ঠান করতে পারি তবে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট নাম পরিবর্তন করে। এর প্রতিবাদে আমরা তাদেরকে প্রশ্ন ছুড়ে দেই, আমরা সাংস্কৃতিক জোটের ব্যানারে প্রোগ্রাম পরিচালনা করছি এই ব্যানারের নাম কেনো পরিবর্তন করব?  এই প্রশ্নের জবাবে, তারা কোন সদুত্তর দিতে পারেনি। 

ব্যয়ভার বহনের বিষয়ে তারা জানান, এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য কিছু ব্যয়ভার প্রশাসন বহন করার কথা থাকলেও যেহেতু প্রশাসন প্রোগামে বাধা দিয়েছে তাই আমরা সমস্ত ব্যয়ভার নিজেরা বহন করবো প্রশাসন থেকে দিতে চাইলেও নিবো না।

এই বিষয়ে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক জামাল উদ্দিন মুঠোফোনে বলেন যে, আমরা যেহেতু একটি স্বতন্ত্র প্রতিষ্ঠাণ শিক্ষার্থীদের কল্যাণ ও পরামর্শদানে কাজ করে থাকি, আমাদের কাছে সকল শিক্ষার্থীই সমান, আমরা তাদের নিজস্ব ব্যানার ‘সাংস্কৃতিক জোট’ নামক ব্যানার সরিয়ে প্রোগ্রাম করতে বলেছিলাম কিন্তু তারা রাজি হয়নি। তিবে আমাদের জুলাই আন্দোলন নিয়ে ডকুমেন্টারি ও সিনেমা যথারীতি প্রচার করা হবে। 

এ অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের মুখপাত্র মাহফুজুল ইসলাম মেঘ। 

Jasim
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
    বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
  • রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
    রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
  • জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
    জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
  • আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
    আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
  • বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
    বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
  • ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
    ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
  • অনামিকার কী হয়েছে
    অনামিকার কী হয়েছে
  • টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
    টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
  • মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
    মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
  • সুখবর দিলেন অঙ্কিতা
    সুখবর দিলেন অঙ্কিতা
Logo