Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

সরকারি প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের উদ্যোগ

বাসস, ঢাকা প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

শেয়ার করুনঃ
সরকারি প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের উদ্যোগ

দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে এই পদগুলো শূন্য থাকায় বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ সমস্যা নিরসনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদগুলো দ্রুত পূরণের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে অনুমোদিত প্রধান শিক্ষকের পদ রয়েছে ৬৫ হাজার ৫০২টি। বর্তমানে ৩১ হাজার ৩৯৬ জন প্রধান শিক্ষক কর্মরত আছেন। আর শূন্য পদ রয়েছে ৩৪ হাজার ১০৬টি। 

এর মধ্যে ২ হাজার ৬৪৭টি পদ সরাসরি নিয়োগযোগ্য। যার ১০ শতাংশ সংরক্ষিত রেখে অবশিষ্ট ২ হাজার ৩৮২টি পদে স্বতন্ত্রভাবে সরাসরি নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। অচিরেই এসব পদে নিয়োগের জন্য পিএসসি বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

এছাড়াও, জাতীয়করণকৃত শিক্ষকদের গ্রেডেশন সংক্রান্ত ৭৩/২০২৩ নম্বর সিভিল আপিল মামলা নিষ্পত্তি হওয়ার সঙ্গে সঙ্গেই ৩১ হাজার ৪৫৯টি পদে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির প্রক্রিয়া শুরু হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নিয়োগ সম্পন্ন হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবল ঘাটতি অনেকাংশে পূরণ হবে। এতে প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম আরো উন্নত ও গতিশীল হবে। সরকারের প্রত্যাশা, এই পদক্ষেপের মাধ্যমে প্রাথমিক শিক্ষার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হবে।


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
    শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
    এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
  • একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
    একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
  • রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
    তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
    একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
  • পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
    পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
  • একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
    একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
  • বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
Logo