Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

শেয়ার করুনঃ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ



বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা আবারও পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার আলোচনা ঘিরে চাকরিপ্রত্যাশীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের আশঙ্কা, কেন্দ্রীয় ও মেধাভিত্তিক নিয়োগব্যবস্থা বাতিল করে প্রতিষ্ঠানভিত্তিক নিয়োগ চালু হলে ঘুষ, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবের সুযোগ বাড়তে পারে


এ নিয়ে গত সোমবার ও মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা


বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগে নিবন্ধন পরীক্ষা নিয়ে সনদ দেয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। পরে গণবিজ্ঞপ্তির মাধ্যমে শূন্য পদে আবেদন নিয়ে মেধাক্রম ও পছন্দের ভিত্তিতে প্রার্থী সুপারিশ করে সংস্থাটি


চাকরিপ্রত্যাশীরা বলছেন, এই কেন্দ্রীয় নিয়োগব্যবস্থার ফলে দীর্ঘদিন ধরে চলে আসা প্রতিষ্ঠানভিত্তিক নিয়োগের নানা অনিয়ম অনেকটাই কমেছে। তাই এনটিআরসিএর সুপারিশ ব্যবস্থা বাতিল না করে বরং আরও স্বচ্ছ ও কার্যকর করার দাবি জানিয়েছেন তাঁরা


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) মঙ্গলবার এ বিষয়ে ছাত্র জমায়েত করে। কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকসু ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা কমিটির পরিবর্তে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের দাবি জানান


ইসলামী বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীদের একাংশ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও কর্মসূচি পালন করা হয়


তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভইআরআইআয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা ও পর্যালোচনা চলছে। কোনো বৈঠকের আলোচনাকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে প্রচার করা ঠিক নয়


এর আগে সোমবার রাতে এক ফেসবুক পোস্টে শিক্ষামন্ত্রী বলেন, এনটিআরসিএর কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও সুন্দর করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পর্যালোচনা অব্যাহত রয়েছে। তবে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি

অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের ৩ আগস্টের একটি সভা নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করেন, এনটিআরসিএর ভূমিকা শুধু নিবন্ধন ও প্রত্যয়ন কার্যক্রমে সীমিত করার বিষয়ে আলোচনা হয়েছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয় এবং এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হলে তা কার্যকর হবে


২০০৫ সাল থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা পরিচালনা করছে এনটিআরসিএ। শুরুতে শিক্ষক নিয়োগের ক্ষমতা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির হাতে ছিল


২০১৫ সালের ৩০ ডিসেম্বর সরকার এনটিআরসিএকে শিক্ষক নিবন্ধন সনদ দেওয়ার পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য প্রার্থী সুপারিশের দায়িত্ব দেয়। এরপর থেকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে শূন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগের সুপারিশ করে আসছে সংস্থাটি


ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও শিক্ষাবিদ মনজুর আহমেদ বলেন, অতীতে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের মাধ্যমে শিক্ষক নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ ছিল। এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ সুপারিশ চালুর পর এসব অনিয়ম অনেকটাই কমেছে। তিনি বলেন, দক্ষ ও যোগ্য শিক্ষক নিশ্চিত করতে এনটিআরসিএর বর্তমান ব্যবস্থাকে আরও কার্যকর করা প্রয়োজন। একই সঙ্গে নিয়োগ পরীক্ষা ও বাছাইপ্রক্রিয়া আরও স্বচ্ছ করার পাশাপাশি সময়োপযোগী সিলেবাস প্রণয়ন করা উচিত


চাকরিপ্রত্যাশীদের দাবি, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে মেধাভিত্তিক কেন্দ্রীয় নিয়োগব্যবস্থার সুফল ও প্রতিষ্ঠানভিত্তিক নিয়োগের অতীত অভিজ্ঞতা বিবেচনায় নেওয়া প্রয়োজন

 

Jasim
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
    শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
    এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
  • একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
    একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
  • রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
    তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
    একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
  • পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
    পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
  • একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
    একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
  • নতুন শর্তে এমপিওভুক্ত শিক্ষকদের অর্জিত অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট
    নতুন শর্তে এমপিওভুক্ত শিক্ষকদের অর্জিত অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট
Logo