Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

শেয়ার করুনঃ
পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং


দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগ ও শিক্ষা অবকাঠামোর সীমাবদ্ধতার কারণে মানসম্মত শিক্ষা এখনও অনেক শিশুর নাগালের বাইরে। কোথাও নেই সার্বক্ষণিক বিদ্যুৎ, কোথাও আবার অভিজ্ঞ শিক্ষকের সংকট। এমন বাস্তবতায় পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদে শিক্ষার সুযোগ বাড়াতে ই-লার্নিং কার্যক্রম সম্প্রসারণ করছে সরকার


ই-লার্নিংয়ের মাধ্যমে পাহাড়ের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্তের অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে গণিত, বিজ্ঞান ও ইংরেজির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অনলাইনে শিক্ষা নেওয়ার সুযোগ পাচ্ছে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি, দক্ষতা উন্নয়ন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগও তৈরি হচ্ছে


তিন পার্বত্য জেলার নির্বাচিত ১২টি বিদ্যালয়ে গত জানুয়ারি থেকে ডিজিটাল শিক্ষাক্রমের কার্যক্রম শুরু হয়েছে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের তিনটি প্রাথমিক ও নয়টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রাথমিকভাবে এ কার্যক্রম চালু করা হয়। পর্যায়ক্রমে নির্বাচিত ১৪৯টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রম সম্প্রসারণের প্রক্রিয়া চলছে


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দুর্গম এলাকায় মোবাইল নেটওয়ার্কের সীমাবদ্ধতা দূর করতে স্যাটেলাইট ইন্টারনেটস্টারলিংক বা সমজাতীয় প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে দূরবর্তী বিদ্যালয়গুলোতে দেশের অভিজ্ঞ শিক্ষকদের অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত করা সম্ভব হবে


মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম জানান, বর্তমানে বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির ৫৫০টি বিদ্যালয়ে টেলিভিশন ও মাল্টিমিডিয়া সংযোগ রয়েছে তিনি বলেন, দুর্গম অঞ্চল ও যোগাযোগ সমস্যার কারণে এসব এলাকায় সার্বক্ষণিক বিদ্যুৎ ও অভিজ্ঞ শিক্ষক পাওয়া কঠিন। ইন্টারনেটের সুবিধা কাজে লাগাতে পারলে একজন শিক্ষক পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে পাহাড়ের শিক্ষার্থীদের পড়াতে পারবেন। এতে শিক্ষক সংকট কাটানোর পাশাপাশি শিক্ষার মানও উন্নত করা সম্ভব হবে


করোনাভাইরাস মহামারির সময় বাংলাদেশে অনলাইন শিক্ষার ব্যবহার দ্রুত বাড়ে। এরপর সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগে দেশের প্রত্যন্ত অঞ্চলেও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারের কার্যক্রম শুরু হয়। পার্বত্য অঞ্চলে সেই উদ্যোগের পরিধি আরও বাড়ানো হচ্ছে


ই-লার্নিংয়ের মাধ্যমে পাহাড়ের তরুণরা তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করছেন। ফলে শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের ক্ষেত্রেও ডিজিটাল শিক্ষা ভূমিকা রাখছে


ই-লার্নিং প্ল্যাটফর্ম শিখোর সহপ্রতিষ্ঠাতা জিশান জাকারিয়া বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষার বিষয়ে অনেক অভিভাবকের এখনও পুরোপুরি আস্থা তৈরি হয়নি। এ কারণে শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে সেমিনারের মাধ্যমে ই-লার্নিংয়ের গুরুত্ব ও কার্যকারিতা তুলে ধরা হচ্ছে


ই-ক্যাবের অ্যাড-টেক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মনির হোসেন বলেন, ই-লার্নিংয়ের মাধ্যমে শিক্ষার্থীর পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণের সুযোগ রয়েছে। একজন শিক্ষার্থী কত সময় পড়ছে, কী পড়ছে এবং তার ফলাফল কেমনএসব তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিভাবকেরাও জানতে পারেন


তবে পাহাড়ে ই-লার্নিং কার্যক্রম সম্প্রসারণে ইন্টারনেট সংযোগ, বিদ্যুৎ ও অবকাঠামোর ঘাটতি এখনও বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা সমাধান করা গেলে সমতল ও পাহাড়ি এলাকার শিক্ষার বৈষম্য কমানোর পাশাপাশি একটি দক্ষ ও প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে


সংশ্লিষ্টরা মনে করছেন, ই-লার্নিং শুধু দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের বিকল্প শিক্ষার সুযোগ নয়; বরং অভিজ্ঞ শিক্ষকের সংকট কাটিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম হতে পারে। যথাযথ অবকাঠামো নিশ্চিত করা গেলে পার্বত্য চট্টগ্রামের শিশু ও তরুণদের জন্য এটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে

 

Jasim
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
    শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
    এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
  • একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
    একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
  • রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
    তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
    একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
  • একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
    একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
  • বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
  • নতুন শর্তে এমপিওভুক্ত শিক্ষকদের অর্জিত অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট
    নতুন শর্তে এমপিওভুক্ত শিক্ষকদের অর্জিত অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট
Logo