Logo
ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
Logo

সকল মাদ্রাসায় ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

শেয়ার করুনঃ
সকল মাদ্রাসায় ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ


আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে দেশের সব স্তরের মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে এ কর্মসূচি বাস্তবায়ন করতে বলা হয়েছে।


বুধবার (১৫ জুলাই) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের আওতাধীন সকল দাখিল, আলিম, ফাজিল, কামিলসহ সব স্তরের মাদ্রাসায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে হবে। এ উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালনা কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।


মাদ্রাসা শিক্ষা বোর্ডের মতে, এসব কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরা এবং দিবসটির গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, কর্মসূচিগুলো মাঠপর্যায়ে সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য দেশের সকল জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পালন করতে হবে।


মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সরকারি নির্দেশনা অনুসরণ করে নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। পাশাপাশি দিবসটি পালনের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

 

Jasim
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শাবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন চার শিক্ষক
    শাবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন চার শিক্ষক
  • শাবিতে স্নাতকের ভর্তি পরীক্ষা ২৬ জানুয়ারি
    শাবিতে স্নাতকের ভর্তি পরীক্ষা ২৬ জানুয়ারি
  • ২০২৮ থেকে শিক্ষায় বড় সংস্কার, জিপিএ-নির্ভরতা থেকে দক্ষতাভিত্তিক শিক্ষায় যেতে চায় সরকার
    ২০২৮ থেকে শিক্ষায় বড় সংস্কার, জিপিএ-নির্ভরতা থেকে দক্ষতাভিত্তিক শিক্ষায় যেতে চায় সরকার
  • বগুড়ার দুই বিদ্যালয় সরকারি হলো
    বগুড়ার দুই বিদ্যালয় সরকারি হলো
  • একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর
    একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর
  • গবেষণার ক্ষেত্র বাড়িয়ে গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয় গড়তে হবে: শিক্ষামন্ত্রী
    গবেষণার ক্ষেত্র বাড়িয়ে গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয় গড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
    শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
    এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
  • একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
    একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
  • রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
Logo