Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

শাবিতে অফিস ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

শাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

শেয়ার করুনঃ
শাবিতে অফিস ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে 'অফিস ব্যবস্থাপনায় সুশাসন' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ২টায় আইকিউএসি কনফারেন্স কক্ষে এ কর্মশালা হয়।


আইকিউএসি এর পরিচালক অধ্যাপক সালমা আখতারের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. আব্দুল হামিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী।


এসময় উপাচার্য বলেন, “সুশাসন নিশ্চিত করতে হলে আমাদের যথাযথ ব্যবহার ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে। সবাইকে সময় মতো অফিসে আসতে হবে এবং দপ্তর প্রধানের নির্দেশ যথাযথভাবে পালন করতে হবে।”


তিনি আরও বলেন, “সুশাসন মানে শুধু সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নয়; এর পাশাপাশি দক্ষতা ও ভালো ব্যবহারের নিশ্চয়তাও সমানভাবে গুরুত্বপূর্ণ। ভালো ব্যবহার সুশাসনের অন্যতম প্রধান মানদণ্ড।”


বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. সাজেদুল করিম বলেন, “সুশাসন নিশ্চিত করতে হলে আমাদের দায়িত্ব পালনে মনোযোগী হতে হবে। অর্পিত দায়িত্ব যথাযথভাবে সম্পাদন করলেই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।”


কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির। কর্মশালায় শাবিপ্রবির সব বিভাগ/দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • উদ্যোক্তাদের পাশে আছে সরকার: প্রধানমন্ত্রী
    উদ্যোক্তাদের পাশে আছে সরকার: প্রধানমন্ত্রী
  • ঢাবিতে বসছে প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ বিনিয়োগ সম্মেলন
    ঢাবিতে বসছে প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ বিনিয়োগ সম্মেলন
  • কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করবে সরকার: ববি হাজ্জাজ
    কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করবে সরকার: ববি হাজ্জাজ
  • টেক্সটাইল খাতে নেতৃত্বে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
    টেক্সটাইল খাতে নেতৃত্বে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
  • পদার্থবিদ্যায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী
    পদার্থবিদ্যায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী
  • এডিবি বৃত্তিতে টোকিও বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
    এডিবি বৃত্তিতে টোকিও বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
  • যুক্তরাষ্ট্রে সেরা গবেষকের স্বীকৃতি পেলেন বাংলাদেশি প্রকৌশলী ফেরদৌস
    যুক্তরাষ্ট্রে সেরা গবেষকের স্বীকৃতি পেলেন বাংলাদেশি প্রকৌশলী ফেরদৌস
  • জুলাই নিয়ে ‘আইডিয়া’ চাচ্ছে সরকার
    জুলাই নিয়ে ‘আইডিয়া’ চাচ্ছে সরকার
  • প্রযুক্তিনির্ভর গবেষণার মাধ্যমে চা শিল্পে পরিবর্তন সম্ভব: শাবিপ্রবি উপাচার্য
    প্রযুক্তিনির্ভর গবেষণার মাধ্যমে চা শিল্পে পরিবর্তন সম্ভব: শাবিপ্রবি উপাচার্য
  • চবিতে অনুষ্ঠিত হল হাল্ট প্রাইজের জাতীয় পর্ব
    চবিতে অনুষ্ঠিত হল হাল্ট প্রাইজের জাতীয় পর্ব
Logo