Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

প্রযুক্তিনির্ভর গবেষণার মাধ্যমে চা শিল্পে পরিবর্তন সম্ভব: শাবিপ্রবি উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

শেয়ার করুনঃ
প্রযুক্তিনির্ভর গবেষণার মাধ্যমে চা শিল্পে পরিবর্তন সম্ভব: শাবিপ্রবি উপাচার্য


প্রযুক্তিনির্ভর গবেষণার মাধ্যমে বাংলাদেশের চা শিল্পে গুণগত পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী। 


বাংলাদেশ ও চীনের মধ্যে চা বাণিজ্য সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে লক্ষে আয়োজিত 'চা প্রদর্শনী ২০২৫' এ এসব কথা বলেন তিনি।


মঙ্গলবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের  সামাজিক বিজ্ঞান ভবনের গ্যালারি রুমে এই চা প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধীনস্থ চাইনিজ কর্নার, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগ এবং বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে এই চা প্রদর্শনী  অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে চাইনিজ কর্নারের কো-অর্ডিনেটর অধ্যাপক মো. সাহাবুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপাচার্য অধ্যাপক ড এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী। 


এসময় তিনি বলেন, “বাংলাদেশ ও চীনের মধ্যে চা-ভিত্তিক এই সহযোগিতা ভবিষ্যতের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। প্রযুক্তিনির্ভর গবেষণার মাধ্যমে বাংলাদেশের চা শিল্পে গুণগত পরিবর্তন আনা সম্ভব। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার চা চাষ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনে বিপ্লব ঘটাতে পারে।”


চা প্রদর্শনীতে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপিং। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন, সিলেট মেট্রো পলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাওলানা খাইরুল হোসেন এবং বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের সদস্য তাহসীন আহমেদ চৌধুরী।


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • উদ্যোক্তাদের পাশে আছে সরকার: প্রধানমন্ত্রী
    উদ্যোক্তাদের পাশে আছে সরকার: প্রধানমন্ত্রী
  • ঢাবিতে বসছে প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ বিনিয়োগ সম্মেলন
    ঢাবিতে বসছে প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ বিনিয়োগ সম্মেলন
  • কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করবে সরকার: ববি হাজ্জাজ
    কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করবে সরকার: ববি হাজ্জাজ
  • টেক্সটাইল খাতে নেতৃত্বে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
    টেক্সটাইল খাতে নেতৃত্বে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
  • পদার্থবিদ্যায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী
    পদার্থবিদ্যায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী
  • এডিবি বৃত্তিতে টোকিও বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
    এডিবি বৃত্তিতে টোকিও বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
  • যুক্তরাষ্ট্রে সেরা গবেষকের স্বীকৃতি পেলেন বাংলাদেশি প্রকৌশলী ফেরদৌস
    যুক্তরাষ্ট্রে সেরা গবেষকের স্বীকৃতি পেলেন বাংলাদেশি প্রকৌশলী ফেরদৌস
  • জুলাই নিয়ে ‘আইডিয়া’ চাচ্ছে সরকার
    জুলাই নিয়ে ‘আইডিয়া’ চাচ্ছে সরকার
  • চবিতে অনুষ্ঠিত হল হাল্ট প্রাইজের জাতীয় পর্ব
    চবিতে অনুষ্ঠিত হল হাল্ট প্রাইজের জাতীয় পর্ব
  • ইবির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ল্যাব চান শিক্ষার্থীরা
    ইবির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ল্যাব চান শিক্ষার্থীরা
Logo