প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
শনিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স)-এ আয়োজিত ‘৪র্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আইসিটিএসই-২০২৬)’–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, তৈরি পোশাক ও টেক্সটাইল খাত দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি, যেখানে প্রায় ৬০ লাখ শ্রমিক কর্মরত, যার বড় অংশই নারী। তবে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে গবেষণার মাধ্যমে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের পথ খুঁজতে হবে।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তি পোশাক খাতে কর্মসংস্থান কমাবে না; বরং এটি গুণগত মান উন্নয়ন, ডিজাইন উদ্ভাবন ও বৈশ্বিক বিপণনে সহায়ক ভূমিকা রাখবে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পরিবেশবান্ধব ‘গ্রিন টেক্সটাইল’ ও রিসাইক্লিং ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের জন্য এসব প্রযুক্তির বিস্তার জরুরি।
তিনি পাটের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, প্লাস্টিকের পরিবর্তে বায়োডিগ্রেডেবল পাটের ব্যাগ ব্যবহার করতে হবে এবং সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাটের স্কুল ব্যাগ বিতরণের উদ্যোগ নিয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী মসলিনের গৌরব পুনরুদ্ধারে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার প্রয়োজন। পাশাপাশি বুটেক্সের গ্র্যাজুয়েটরা শিল্প, প্রশাসন ও উদ্যোক্তা পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, বুটেক্স উপাচার্য প্রফেসর ড. মো. জুলহাস উদ্দিন এবং আন্তর্জাতিক গবেষক মাইকেল কোকেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মন্ত্রী বুটেক্সের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর উদ্বোধন করেন।