Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

শাকিব খানের বিশ্বজয় : আইএমডিবির তালিকায় ‘বরবাদ’

বিনোদন ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

শেয়ার করুনঃ
শাকিব খানের বিশ্বজয় : আইএমডিবির তালিকায় ‘বরবাদ’

ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত `বরবাদ' সিনেমা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সিনেমাটি মুক্তির পর ব্যবসার পাশাপাশি গড়ছে অনেক রেকর্ডও।

এরই মধ্যে বিশ্বব্যাপী জনপ্রিয় অনলাইন ভিত্তিক ডাটাবেজ আইএমডিবির (ইন্টারনেট মুভি ডেটাবেজ) তালিকায় উঠে এসেছে সিনেমাটি।

সেরা ১০০ জনপ্রিয় সিনেমার তালিকায় ৪৪তম স্থানে রয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘বরবাদ’।

চার্ট ঘেঁটে দেখা গেছে, তালিকার শুরুতেই রয়েছে হলিউড সিনেমা আ মাইনক্রাফট মুভি। আরও আছে স্নো হোয়াইট, আনোরা, সুপারম্যান, মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং, সিকান্দার, ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড। 

এসব ছবির পাশাপাশি ৭.৪ রেটিং নিয়ে ৪৪তম স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা বরবাদ। 

দর্শকমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ‘বরবাদ’ এবার দেশের বাইরেও মুক্তি পাচ্ছে। ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ১৯ এপ্রিল কানাডায় মুক্তি পেতে যাচ্ছে এটি। 

প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও কানাডার পাশাপাশি ২৬ এপ্রিল ছবিটি মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। এ মাসেই ইতালি, মালয়েশিয়াতেও মুক্তি পাবে।

ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, মিশা সওদাগর, করভী মিজান, যীশু সেনগুপ্ত।

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
    বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
  • রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
    রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
  • জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
    জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
  • আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
    আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
  • বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
    বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
  • ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
    ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
  • অনামিকার কী হয়েছে
    অনামিকার কী হয়েছে
  • টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
    টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
  • মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
    মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
  • সুখবর দিলেন অঙ্কিতা
    সুখবর দিলেন অঙ্কিতা
Logo