Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

লিবিয়া উপকূলে ২০ বাংলাদেশির সলিল সমাধির শঙ্কা

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫

শেয়ার করুনঃ
লিবিয়া উপকূলে ২০ বাংলাদেশির সলিল সমাধির শঙ্কা

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে ২০ জন মানুষের গলিত লাশ উদ্ধার করা হয়েছে, যারা সবাই বাংলাদেশি হয়ে থাকতে পারে বলে উদ্ধারকারী দল রেড ক্রিসেন্ট সোসাইটির আশঙ্কা।


শনিবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের বরাতে এই আশঙ্কার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


মন্ত্রণালয়ের বরাত দিয়ে অনলাইন সংবাদ মাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, নিহত ২০ জনেরই দাফন হয়েছে। মরদেহগুলো পচে যাওয়ার অবস্থায় ছিল।


“কোনো সূত্রে নিহদের জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় রেড ক্রিসেন্ট ধারণা করছে, সবাই বাংলাদেশি।”


দূতাবাস বলেছে, ঘটনাস্থল লিবিয়ারপূর্বাঞ্চলীয় সরকারের অধীনে, যার রাজধানী বেনগাজি।


বাংলাদেশ দূতাবাস এখনও ঘটনাস্থল পরিদর্শনের অনুমতিও পায়নি।


লিবিয়ায় বাংলাদেশে দূতাবাসের ফেইসবুক পেইজে বলা হয়, “ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা তীর থেকে গত দুই দিনে বেশ কয়েকজন অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে।


“স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের মতে, অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব লাশ ব্রেগা তীরে ভেসে এসেছে।”


নৌকাডুবির ঘটনায় নিহদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে একটি টিম ঘটনাস্থলে পাঠানোর ব্যবস্থা নিয়েছে।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ফটোঅলিম্পিক অ্যাম্বাসেডর পিনু রহমানকে রুশ দূতাবাসে সংবর্ধনা
    ফটোঅলিম্পিক অ্যাম্বাসেডর পিনু রহমানকে রুশ দূতাবাসে সংবর্ধনা
  • বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করল মালয়েশিয়া
    বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করল মালয়েশিয়া
  • ফেইসবুকে দেখা, গুগল ট্রান্সলেটরে প্রেমালাপ, অতঃপর…
    ফেইসবুকে দেখা, গুগল ট্রান্সলেটরে প্রেমালাপ, অতঃপর…
  • জাপানে কমিক বইয়ে ভবিষ্যদ্বাণী, পর্যটকরা আতঙ্কিত
    জাপানে কমিক বইয়ে ভবিষ্যদ্বাণী, পর্যটকরা আতঙ্কিত
  • মালয়েশিয়ায় এনসিপির রাজনৈতিক কর্মশালা
    মালয়েশিয়ায় এনসিপির রাজনৈতিক কর্মশালা
  • বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা সহজ করলো চীন
    বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা সহজ করলো চীন
  • যুক্তরাষ্ট্রের ফোর্ট কলিন্সে বাংলা বর্ষবরণ
    যুক্তরাষ্ট্রের ফোর্ট কলিন্সে বাংলা বর্ষবরণ
  • একসঙ্গে মহাকাশে ঘুরে এলেন ৬ নারী
    একসঙ্গে মহাকাশে ঘুরে এলেন ৬ নারী
  • বিশ্বের সেরা বিমানবন্দর সিঙ্গাপুরের চাঙ্গি
    বিশ্বের সেরা বিমানবন্দর সিঙ্গাপুরের চাঙ্গি
  • লাখো রোহিঙ্গার সঙ্গে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের ইফতার
    লাখো রোহিঙ্গার সঙ্গে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের ইফতার
Logo